জিল বাংলার গুদামে পড়ে আছে ৪৭ কোটি টাকার চিনি-চিটাগুড়

২০২৫-২৬ অর্থবছরের মাড়াই মৌসুমে ৮৪ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৩৬৮ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। এর মধ্যে বিক্রি হয়েছে মাত্র ১ হাজার ৮৬৮ মেট্রিক টন। অবিক্রিত আছে ৩ হাজার ৫০০ মেট্রিক টন চিনি, যার দাম ৪৫ কোটি ২২ লাখ টাকা। এছাড়া ৯০০ মেট্রিক টন চিটাগুড়ের দাম ২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে অবিক্রিত পণ্যের দাম দাঁড়িয়েছে ৪৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা।
Source - www.risingbd.com ↗