পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের জন্য লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স ল চেম্বার আবেদন করেনি বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার ভাষ্য, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে প্রয়োজনীয় নথিপত্র দ্রুত সম্পন্ন করার বিষয়ে পরামর্শ চেয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠিয়েছে। সেটিকে পাসপোর্টের আবেদন বলা যাবে না।