বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্রের জন্য দিল্লির বাংলাদেশ দূতাবাসে আবেদন প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ সংক্রান্ত প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।