Bangladesh · 2026-11-10 20:43:18

চট্টগ্রামে নোবেল বিজ্ঞান বক্তৃতা ১৪ নভেম্বর

চট্টগ্রামে নোবেল বিজ্ঞান বক্তৃতা ১৪ নভেম্বর
চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে ‘দৃষ্টি নোবেল বিজ্ঞান বক্তৃতা’। আগামী ১৪ নভেম্বর, শনিবার বিকেল ৩ টায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই বক্তৃতা অনুষ্ঠিত হবে। চিকিৎসা ও শরীরতত্ত্ব, পদার্থবিদ্যা এবং রসায়নে চলতি বছর নোবেলজয়ী এবং তাঁদের কাজ নিয়ে এই বক্তৃতায় আলোচনা করা হবে।
এতে আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অধ্যাপক হাসিনা খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউর রহমান এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক রাতুল কুমার শীল।
এই বিজ্ঞান বক্তৃতা আয়োজন করছে দৃষ্টি চট্টগ্রাম। সহ-আয়োজক ডিজিজ বায়োলজি অ্যান্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপ, চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি, নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনেজিস্ট বাংলাদেশ, ইউএসটিসি ফার্মা সায়েন্স ক্লাব, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বায়োলজিক্যাল সায়েন্স ক্লাব, চুয়েট বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সোসাইটি, পিইউসি রোবোটিকস ক্লাব, ফুলকি আনন্দ বিজ্ঞান, চট্টগ্রাম মেডিকেল কলেজ সায়েন্স ক্লাব এবং ইয়োন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্লাব।
নলেজ পার্টনার হিসাবে যুক্ত আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে দেশের সর্বাধিক পঠিত বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়াল ফেস্ট ২১ নভেম্বর

Source - www.bigganchinta.com ↗