রাতের খাবার খেয়ে পেট ভরা, তবু ঘুমাতে যাওয়ার আগে চকলেট, বিস্কুট কিংবা স্ন্যাকস খেতে ইচ্ছে করে? নিজেকে সামলাতে পারেন না কেন? এর পেছনে কি কেবল জিভের স্বাদ, নাকি কলকাঠি নাড়ে শরীরের হরমোন? জানুন কারণ ও সামলানোর উপায়।
রাতের খাবার খেয়ে পেট ভরে গেছে। তবু কিছুক্ষণ পরই মন চাইছে চকলেট, বিস্কুট কিংবা পছন্দের কোনো স্ন্যাকস। কখনো টেলিভিশন দেখতে দেখতে, আবার কখনো ঘুমাতে যাওয়ার আগে অজান্তেই হাত চলে যাচ্ছে খাবারের কৌটায়। এমন অভিজ্ঞতা অনেকেরই। কিন্তু পেট ভরা থাকার পরও রাতে কেন বারবার খেতে ইচ্ছে করে? এর পেছনে কি কেবল খাবারের প্রতি ভালো লাগা, নাকি কাজ করে শরীরের নিজস্ব কিছু প্রক্রিয়াও?
হার্ভার্ড মিডিকেল স্কুলের গবেষণা বলছে, রাতের খাবারের পর প্রায় এক-তৃতীয়াংশ মানুষ নিয়মিত স্ন্যাকস খান। ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে এই প্রবণতা আরও বেশি। পুষ্টিবিদদের মতে, রাতে অতিরিক্ত খাওয়ার অভ্যাস ওজন বৃদ্ধি এবং স্থূলতার ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে। বিশেষ করে ঘুমাতে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে নিয়মিত বেশি খাবার খাওয়ার প্রবণতা থাকলে বিষয়টি নিয়ে সচেতন হওয়া প্রয়োজন। তবে রাতের প্রতিটি খাবারই যে ক্ষতিকর, এমনটা নয়। বরং কেন খেতে ইচ্ছে করছে, সেটি বোঝাই গুরুত্বপূর্ণ।
জেন–জিদের ঘুমাতে যাওয়ার আগে খিদে পাওয়ার প্রবণতা বাড়ছে, গবেষণায় মিলল অবাক করা ব্যাখ্যা

সন্ধ্যার পর কেন বাড়ে ক্ষুধা?
সারাদিনের তুলনায় সন্ধ্যা ও রাতের দিকে ক্ষুধা কিছুটা বেড়ে যাওয়া শরীরের স্বাভাবিক প্রবণতার অংশ হতে পারে। ঘুমের সময় দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হলেও গবেষণায় দেখা গেছে, দিনের শেষভাগে অনেকের ক্ষুধা স্বাভাবিকভাবেই বাড়ে। এর পেছনে ভূমিকা রয়েছে ঘ্রেলিন নামের একটি হরমোনের। এটি সাধারণভাবে ‘ক্ষুধার হরমোন’ নামে পরিচিত। দিনের শেষভাগে শরীরে এই হরমোনের মাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে, যা খাওয়ার আগ্রহ বাড়ায়।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের অধ্যাপক জেমস বেটসের মতে, দিনের প্রথম খাবার খাওয়ার পর ঘ্রেলিনের মাত্রা কমলেও দুপুর বা রাতের খাবারের পর একই ধরনের প্রভাব সব সময় দেখা যায় না।
এ ছাড়া রাতের খাবারে কী থাকছে, সেটিও গুরুত্বপূর্ণ। খাবারে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার থাকলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। অন্যদিকে রাতের খাবার পুষ্টিকর ও পরিতৃপ্তিদায়ক না হলে কিছুক্ষণ পর আবার ক্ষুধা অনুভূত হতে পারে।
কারও কারও ক্ষেত্রে রাতে ঘুমের মধ্যে ক্ষুধা লাগার আশঙ্কাও অতিরিক্ত খাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আবার অনেক সময় এটি কেবল অভ্যাস। যেমন, প্রতিদিন টেলিভিশন দেখতে দেখতে স্ন্যাকস খাওয়ার অভ্যাস থাকলে টেলিভিশন চালু করলেই খাবারের প্রতি আগ্রহ তৈরি হতে পারে। বারবার একই পরিবেশে একই কাজ করতে করতে মস্তিষ্ক সেই পরিবেশের সঙ্গে খাবার খাওয়ার একটি যোগসূত্র তৈরি করে ফেলে।
পেট ভরা থাকলেও কেন মিষ্টি বা চকলেটের প্রতি টান?
রাতের দিকে শুধু ক্ষুধাই বাড়ে না, বরং মিষ্টি, চর্বি ও লবণসমৃদ্ধ খাবারের প্রতিও আকর্ষণ তৈরি হতে পারে। এর পেছনে কাজ করে মস্তিষ্কের পুরস্কার পাওয়ার অনুভূতির সঙ্গে যুক্ত কিছু প্রক্রিয়া।
পুষ্টিবিদ ডা. ক্রিস্টিন বিউলিউয়ের মতে, দিনের শেষভাগে উচ্চ চর্বিযুক্ত খাবারের প্রতি আকাঙ্ক্ষা কম চর্বিযুক্ত খাবারের তুলনায় বেশি হতে পারে। এ ধরনের খাবার খাওয়ার ইচ্ছা অনেক সময় শরীরের প্রকৃত শক্তির চাহিদার চেয়েও বেশি প্রভাব ফেলে। ফলে পেট ভরা থাকার পরও মিষ্টি বা পছন্দের কোনো খাবার খেতে ইচ্ছে করে।
চিনি, চর্বি ও লবণসমৃদ্ধ খাবার ব্রেন রিওয়ার্ড সিস্টেম বা মস্তিষ্কের পুরস্কার-সম্পর্কিত স্নায়বিক প্রক্রিয়াকে সক্রিয় করতে পারে। এ কারণেই রাতে পেট ভরে খাবার খাওয়ার পরও বিস্কুট, কেক কিংবা চকলেটের প্রতি আলাদা আকর্ষণ তৈরি হয়। তাই রাতে স্ন্যাকস খেতে ইচ্ছে করলেই সেটিকে ক্ষুদার প্রভাব ভাবার কারণ নেই। এর পেছনে শরীর ও মস্তিষ্কের স্বাভাবিক কিছু প্রক্রিয়াও কাজ করতে পারে।
রাতে স্ন্যাকস খেলে কি ঘুমের সমস্যা হয়?
রাতে খাওয়ার অভ্যাসের সঙ্গে ঘুমের সম্পর্ক নিয়ে গবেষণায় এখনো পুরোপুরি নিশ্চিত কোনো ফলাফল পাওয়া যায়নি। তবে ঘুমাতে যাওয়ার ঠিক আগে ভারী খাবার খেলে হজমপ্রক্রিয়ায় বাধা তৈরি হতে পারে এবং শরীরের স্বাভাবিক ঘুমের প্রস্তুতি ব্যাহত হতে পারে।
বিশেষ করে সাদা পাউরুটি, সাদা ভাত, বিস্কুট ও কেকের মতো পরিশোধিত কার্বোহাইড্রেট এবং অতিরিক্ত চিনি থাকা খাবার আরামদায়ক ঘুমে ব্যঘাত ঘটাতে পারে। গবেষকদের ধারণা, এসব খাবার রক্তে শর্করার মাত্রায় দ্রুত ওঠানামার জন্য দায়ি। যার প্রভাব দেখা যায় ক্ষুধা ও ঘুম নিয়ন্ত্রণকারী হরমোনের ওপরও।
তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, ঘুমের সমস্যার কারণে যেমন মিষ্টি ও ক্যালরিসমৃদ্ধ খাবারের প্রতি আগ্রহ বাড়তে পারে, তেমনি খাবারের ধরনও ঘুমের ওপর প্রভাব ফেলতে পারে। ইউনিভার্সিটি অব সারের ঘুম ও শরীরের জৈবিক ঘড়িবিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক জোনাথন জনস্টনের মতে, ঘুমের ঘাটতি ক্ষুধা বাড়ানোর পাশাপাশি বেশি শক্তিসমৃদ্ধ খাবারের প্রতি আকর্ষণও বাড়াতে পারে। ফলে রাতে স্ন্যাকস খাওয়াই ঘুমের সমস্যার একমাত্র কারণ, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত প্রমাণ এখনো কোন গবেষণায় পাওয়া যায়নি।
রাতের খাবারের প্রতি আকর্ষণ সামলাবেন যেভাবে
রাতের বেলা বারবার খেতে ইচ্ছে করলে প্রথমেই বোঝার চেষ্টা করুন, সত্যিই ক্ষুধা লেগেছে, নাকি এটি নিছক অভ্যাস। প্রকৃত ক্ষুধা থাকলে দিনের আগের খাবারগুলো আরও পুষ্টিকর ও তৃপ্তিদায়ক করে তুলতে হবে। বিশেষ করে রাতের খাবারে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার রাখলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকতে সাহায্য করে।
অন্যদিকে, অভ্যাসের কারণে খাওয়ার প্রবণতা থাকলে প্রতিদিনের রুটিনে কিছু পরিবর্তন আনুন। যেমন, টেলিভিশন বা মুঠোফোনে দেখতে দেখতে খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন। মনোযোগ অন্যদিকে থাকলে কতটুকু খাবার খাচ্ছেন, তা অনেক সময় খেয়াল থাকে না। ফলে প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া হয়ে যেতে পারে।
রাতের জন্য আগে থেকেই পরিমিত স্ন্যাকস ঠিক করে রাখাও একটি ভালো উপায়। হাতের কাছে ফল, টক দই কিংবা বাদামের মতো খাবার রাখতে পারেন। এতে খিদে পেলে সহজেই তুলনামূলক পুষ্টিকর কিছু বেছে নেওয়া সম্ভব হবে।
তবে পছন্দের খাবার একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই। মাঝেমধ্যে অল্প পরিমাণে চকলেট বা অন্য কোনো পছন্দের খাবার খাওয়া যেতে পারে। এনিয়ে অপরাধবোধে ভুগবেন না। মূল বিষয় হলো পরিমাণে সংযম রাখা এবং প্রতিদিনের খাদ্যাভ্যাসে পুষ্টিকর খাবারকে প্রাধান্য দেওয়া।
বিশেষজ্ঞদের পরামর্শ, যে খাবারগুলো খাওয়ার প্রতি অতিরিক্ত টান তৈরি করে, সেগুলো নিয়মিত হাতের কাছে না রেখে স্বাস্থ্যকর বিকল্পগুলো হাতের কাছে রাখা। এতে রাতের ক্ষুধা সামলানো অনেক সহজ হয়।
দিনের শেষে রাতের খাবারের পর সামান্য কিছু খেতে ইচ্ছে করলেই তা নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই। তবে কখন, কেন এবং কতটুকু খাচ্ছেন, সেদিকে খেয়াল রাখা জরুরি। কারণ সুস্থ খাদ্যাভ্যাস মানে প্রিয় খাবার থেকে নিজেকে বঞ্চিত করা নয়; বরং শরীরের চাহিদা বুঝে পরিমিত ও সচেতনভাবে খেতে শেখা।
সূত্র: বিবিসি হেলথ
ছবি: এআই

Source - www.haal.fashion ↗