মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদন বাড়ানো এবং আধুনিক খামার ব্যবস্থাপনা ছড়িয়ে দিতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৫০ হাজার গবাদিপশু ও পোল্ট্রি খামারিকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরই মধ্যে গত অক্টোবর পর্যন্ত ২০ হাজার ২৫৯ জন খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী জানান, মৎস্যসম্পদ বাড়াতে সারাদেশের মৎস্যচাষিদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে দেশের ৪৮৮টি উপজেলা মৎস্য দপ্তরে দুই ব্যাচ করে মোট ৯৭৬ ব্যাচ প্রশিক্ষণের বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও
৫০ হাজার গবাদিপশু ও পোল্ট্রি খামারিকে প্রশিক্ষণ দেবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী

জানান, মৎস্য অধিদপ্তরের আওতাধীন উন্নয়ন প্রকল্পের বিভিন্ন প্যাকেজের মাধ্যমে প্রদর্শনী খামার স্থাপনে মৎস্যচাষিদের উপকরণ সহায়তা দেওয়া হয়।
Source - www.bd24live.com ↗