কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ ছাড়া নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সিলেট জেলা সভাপতি নাজমুল ইসলামের বাসায়ও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে এসব হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত একটা থেকে দেড়টার মধ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ২০২৪ সালের ৫ আগস্টের পর রনজিত সরকার ও নাজমুল ইসলাম আত্মগোপনে যান। তবে তাঁদের পরিবারের সদস্যরা বাসায় আছেন।
নগরের টিলাগড় এলাকায় রনজিত সরকারের এবং মেজরটিলা এলাকায় নাজমুল ইসলামের বাসা। ভুক্তভোগী পরিবারের একাধিক সদস্য জানান, গতকাল মধ্যরাতে হঠাৎ কয়েকজন এসে বাসা দুটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। হামলার পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। এ ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিতের সিলেটের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

হামলা ও অগ্নিসংযোগের কয়েকটি ভিডিওতে দেখা যায়, রাত একটার দিকে রনজিত সরকারের বাসার ভেতরে চারজন ব্যক্তি ঢোকেন। তাঁদের একজনের মাথায় হেলমেট ও আরেকজনের মুখে মাস্ক ছিল। একজন লাঠি দিয়ে সিসিটিভি ক্যামেরা এবং অন্যজন হাতুড়ি দিয়ে কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করেন। টর্চ হাতে থাকা আরেক ব্যক্তি ক্রমাগত ইটপাটকেল ছুড়ছিলেন। একপর্যায়ে সিসিটিভি ক্যামেরা বিকল হয়ে যায়।
এরপর বাসায় আগুন দেওয়া হয় বলে পরিবারের এক সদস্য অভিযোগ করেন।
নিষিদ্ধ ছাত্রলীগের সিলেট জেলার সভাপতি নাজমুল ইসলামের বাসায় হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতেঅন্যদিকে নাজমুল ইসলামের বাসায় হামলা ও ভাঙচুরের দুটি ভিডিওতে দেখা যায়, কয়েকটি মোটরসাইকেলে করে বেশ কয়েকজন ব্যক্তি নাজমুলের বাসার সামনে আসেন। পরে ছয়জন যুবক তাঁর ফ্ল্যাটের সামনে গিয়ে পা দিয়ে দরজায় জোরে আঘাত করে সেটি ভাঙার চেষ্টা করেন। তাঁদের একজন লাঠি দিয়ে সিসিটিভি ক্যামেরা বিকল করেন। হামলাকারীদের একজনের মাথায় হেলমেট ছিল।
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কোনো ধরনের অভিযোগ ও উসকানি ছাড়া আমার বাসা ভাঙচুর করে ভেতরে ঢুকে লুটপাট চালানো হয়েছে। অথচ এ ফ্ল্যাট আমার ব্যক্তিগত নয়, এটা আমাদের পারিবারিক যৌথ সম্পত্তি। এই ফ্ল্যাটে কেবল আমাদের পরিবারের নারী সদস্য ও শিশুরা আছেন। এ ছাড়া আমাদের ফ্ল্যাটের পাশাপাশি আশপাশের অনেক নিরীহ মানুষের ফ্ল্যাটেও হামলা চালানো হয়েছে।’
সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট মহানগর পুলিশের কমিশনারকিছুটা ভাঙচুর হয়েছে, তবে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। একজনের বাসার সামনে টায়ার পোড়ানো হয়েছে। পুলিশ বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছে। কেন এবং কী কারণে হয়েছে, সেটি খোঁজ নেওয়া হচ্ছে। আমরা পুরো বিষয়টি খোঁজ নিচ্ছি।হামলার ঘটনায় বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করেছেন নাজমুল ইসলাম।
তবে অভিযোগের বিষয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমি সিলেটে নেই, ঢাকায় আছি। বিষয়টি আমি তাই বলতে পারব না। বিষয়টা ঠিক জানা নেই।’
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘কিছুটা ভাঙচুর হয়েছে, তবে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। একজনের বাসার সামনে টায়ার পোড়ানো হয়েছে। পুলিশ বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছে। কেন এবং কী কারণে হয়েছে, সেটি খোঁজ নেওয়া হচ্ছে। আমরা পুরো বিষয়টি খোঁজ নিচ্ছি।’

Source - www.prothomalo.com ↗