Bangladesh · 2026-11-10 23:43:53

শিক্ষার্থীদের সম্ভাবনাময় প্রজন্মের নীরব প্রস্থান ও বদলে যাওয়া চিত্র

শিক্ষার্থীদের সম্ভাবনাময় প্রজন্মের নীরব প্রস্থান ও বদলে যাওয়া চিত্র
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার পর শিক্ষার্থীদের চোখে-মুখে একসময় ভেসে উঠত দেশের সেরা বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজে ভর্তির স্বপ্ন। তবে সময় বদলেছে। সেই স্থানে জায়গা করে নিয়েছে একটি দীর্ঘ ও নিঃশব্দ প্রস্থান।

মাধ্যমিকের গ-ি পেরোনোর পরপরই ব্যাগ গুছিয়ে বিদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রবণতা বাংলাদেশে এখন আর কেবল কয়েকটি পরিবারের ব্যক্তিগত বিলাসিতা নয়, বরং দেশের নতুন এক প্রাতিষ্ঠানিক বাস্তবতায় রূপ নিয়েছে। এ এক গভীর সামাজিক ও অর্থনৈতিক রূপান্তর। কেবল উচ্চশিক্ষা অর্জনের আকাক্সক্ষাকে কেন্দ্র করে এই রূপান্তর ঘটেনি। এর পেছনে রয়েছেÑ উন্নত জীবনযাত্রা, স্থায়ী আবাসন বা নাগরিকত্ব পাওয়ার অদম্য ব্যাকুলতা এবং দেশের সামাজিক-রাজনৈতিক অস্থিরতা, বেকারত্ব, আর্থ-সামাজিক ও শিক্ষাব্যবস্থার পুঞ্জীভূত ঘাটতি।

সিংহভাগ শিক্ষার্থীর ক্ষেত্রে উচ্চশিক্ষাকে মূল উদ্দেশ্য হিসেবে উপস্থাপন করা হলেও, বাস্তবতার সমান্তরালে কাজ করে উন্নত দেশে স্থায়ী হওয়ার আকাক্সক্ষা। কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য বা ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা শেষে ‘পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট’ এবং পরবর্তীতে পিআর পাওয়ার নমনীয় অভিবাসন নীতিমালা রয়েছে।

দেশে ফিরে কাক্সিক্ষত ক্যারিয়ার প্রতিষ্ঠা কিংবা সামাজিক নিরাপত্তার সুনির্দিষ্ট নিশ্চয়তা না থাকায় তরুণরা শুরু থেকেই এমন সব দেশ বেছে নিচ্ছেন, যেখানে পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম কাজ করা যায় এবং গ্র্যাজুয়েশনের পর জীবনের স্থিতিশীলতা অর্জন সম্ভব হয়। পেশাগত নিরাপত্তা, জীবনের ন্যূনতম মান নিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষার জন্য এই শিক্ষার্থীরা শুরু থেকেই নিজেদের প্রস্তুত করেন।

তাদের কাছে বিদেশের মাটিতে একটি কাজের সুযোগ ও স্বাধীন জীবনযাপন দেশের অনিশ্চিত কর্মক্ষেত্রের চেয়ে বহুগুণ বেশি। তরুণরা কেন দেশ ছাড়ছে, তার পেছনে কিছু মৌলিক কাঠামোগত কারণ স্পষ্টভাবে দৃশ্যমান। প্রথমত, শিক্ষাব্যবস্থার ঘাটতি ও গবেষণার অভাব। দেশের উচ্চশিক্ষায় মানসম্মত গবেষণার সুযোগ একেবারেই সীমিত। বিশ্বমানের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রয়োজনীয় আধুনিক কারিকুলাম না থাকা এবং আন্তর্জাতিক মানের ডিগ্রির অভাব শিক্ষার্থীদের শুরুতেই বিদেশমুখী করে তোলে।

দ্বিতীয়ত, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের অনিশ্চয়তা। চার-পাঁচ বছর পড়াশোনা শেষ করেও বেকার থাকা বা যোগ্যতা অনুযায়ী সম্মানজনক বেতন না পাওয়া বাংলাদেশে এক সাধারণ চিত্র। কাজের বাজারে দক্ষতার চেয়ে প্রভাব ও কোটা প্রাধান্য পাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের মধ্যে তীব্র হতাশা তৈরি করে। তৃতীয়ত, দেশের রাজনৈতিক অস্থিরতা, অসুস্থ পরিবেশ, আর্থ-সামাজিক ও সামাজিক নিরাপত্তার সংকট।

সাধারণ তরুণ সমাজ একটি নিয়মভিত্তিক, বৈষম্যহীন ও নিরাপদ পরিবেশে বাঁচতে চায়। সামাজিক সুরক্ষা ও আইনের শাসনের অভাবে তরুণদের মধ্যে নিজের দেশে ভবিষ্যৎ গড়ার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। সমাজবিজ্ঞানী ও শিক্ষা বিশ্লেষকদের মতে, এই ‘মেধাপাচার’ বা ‘ব্রেন ড্রেন’-এর দায়ভার কোনো একক প্রতিষ্ঠানের ওপর বর্তায় না। এটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি নীতিগত ব্যর্থতা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার যৌথ ফল।

রাষ্ট্রীয় ও নীতিগত ব্যর্থতা এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। শিক্ষায় জিডিপির বিপরীতে বরাদ্দ প্রতিবেশী দেশগুলোর তুলনায় আশঙ্কাজনকভাবে কম। পাশাপাশি কর্মক্ষম তরুণদের অনুপাতে দেশে শিল্পায়ন বা কর্মসংস্থান সৃষ্টিতে দীর্ঘমেয়াদি এবং টেকসই পরিকল্পনার ব্যাপক ঘাটতি রয়ে গেছে। চতুর্থত, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা।

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্বমানের গবেষণার পরিবেশ তৈরি না হওয়া এবং দলীয় রাজনীতির প্রভাবে শিক্ষার গুণগত মান হ্রাস পাওয়ার দায় শিক্ষাব্যবস্থা পরিচালনা সংশ্লিষ্টদের। একই সঙ্গে, পারিবারিক ও সামাজিক মানসিকতাও এর সঙ্গে যুক্ত হয়েছে। দেশীয় ব্যবস্থার প্রতি চরম অনাস্থার কারণে অনেক পরিবার সন্তানদের বিদেশে পাঠানোকেই সাফল্যের চূড়ান্ত মাপকাঠি বলে মনে করছে।

অর্থনীতিবিদরা স্পষ্টভাবে মনে করেন, তরুণদের এই নীরব গণ-উদ্বাসন কেবল ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নয়; এটি পুরো দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর সংকটের এক বড় লক্ষণ। তরুণ মেধার এই অবিরত বাইরে চলে যাওয়ার প্রভাব নিকট ভবিষ্যতে খুব বাজেভাবে দেখা দেবে। বাংলাদেশ অদূর ভবিষ্যতে একটি তীব্র দক্ষ মানবসম্পদ ও মেধার সংকটে পড়তে যাচ্ছে, যা মধ্যম ও দীর্ঘমেয়াদে দেশের সামগ্রিক প্রবৃদ্ধিকে ধীরগতি করে দেবে।

যে তরুণদের মেধা, শ্রম ও নতুন ভাবনায় দেশের অর্থনীতি পরিবর্তিত হওয়ার কথা ছিল, তারা যখন নিজেদের দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে পারেন না, তখন রাষ্ট্র তার সবচেয়ে বড় অর্থনৈতিক সম্ভাবনার উৎসটিই হারিয়ে ফেলে। এই দেশত্যাগের ধারা রোধ করতে হলেÑ শুধু কাগজে-কলমে আন্তর্জাতিক মানের শিক্ষার বড়াই করলেই চলবে না। রাষ্ট্রকে তরুণদের জন্য উপযুক্ত কর্মসংস্থানে স্বচ্ছতা, বাকস্বাধীনতা, কাজের মর্যাদা এবং মানসম্পন্ন জীবনযাত্রার নিশ্চয়তা প্রদান করতে হবে।

অন্যথায়, একের পর এক মেধা হারিয়ে দেশকে দীর্ঘ মেয়াদে অপূরণীয় ক্ষতি ও অর্থনৈতিক মাশুল গুনতে হবে।

The post শিক্ষার্থীদের সম্ভাবনাময় প্রজন্মের নীরব প্রস্থান ও বদলে যাওয়া চিত্র appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗