কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সিএসআর কর্মসূচির আওতায় নীলফামারী সদর, ডিমলা ও ডোমার উপজেলায় সম্প্রতি ১ হাজার ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি।

নীলফামারী সদর এবং ডিমলা ও ডোমার উপজেলায় আয়োজিত তিনটি পৃথক অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে উক্ত কৃষি উপকরণগুলো বিতরণ করেন।

The post নীলফামারীতে এনসিসি ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.