যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাতের আঁধারে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশ ও বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় দা দিয়ে মাথায় আঘাত করে পুলিশের এক সাব-ইন্সপেক্টরকে গুরুতর আহত করা হয়। আহত এসআই মো. জাফর (৪০) টেকনাফ মডেল থানায় কর্মরত। এ ঘটনায় বিজিবির এক সিপাহীও আহত হয়েছেন বলে জানা... বিস্তারিত
Source - www.banglatribune.com ↗