‘বিয়ে আমাদের ব্যক্তিগত বিষয়’—কটূক্তিকারীদের এক হাত নিলেন পারশা

পারশা মাহজাবীন পূর্ণী এই প্রজন্মের আলোচিত একজন সংগীতশিল্পী। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় তার গাওয়া গানও ব্যাপক আলোচনায় আসে। এবার ব্যক্তিজীবনের নতুন অধ্যায় বিয়ের খবর নিয়ে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করেন পারশা। তবে ছবিতে স্বামীর মুখ আড়ালে রাখেন তিনি। এরপর থেকেই তার বিয়ে, স্বামীর পরিচয় ও ধর্মীয় বিশ্বাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
Source - www.risingbd.com ↗