ইমাম আবু হানিফার সামনে যখন আব্বাসীয় খেলাফতের প্রধান বিচারপতির প্রস্তাব আসে, তখন তিনি তা সাহসিকতার সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন। এর কারণে তাঁকে নির্যাতনের শিকার হতে হয়, এমনকি কারাবরণ করতে হয়েছিল।
অবশেষে তিনি কারাগারেই শাহাদাত বরণ করেন। কেন তিনি রাষ্ট্রের এই সর্বোচ্চ সম্মানজনক পদ পায়ে ঠেলে দিয়েছিলেন?
আল-মনসুর জোরপূর্বক এই পদ গ্রহণের নির্দেশ দিলে ইমাম বলেন, ‘আমি এই পদের যোগ্য নই।’ মনসুর রেগে গিয়ে বলেন, ‘আপনি মিথ্যা বলছেন।’
শাসকদের রাজনৈতিক উদ্দেশ্য
ইমাম আবু হানিফাকে (রহ.) প্রধান বিচারপতি বানানোর পেছনে উমাইয়া বা আব্বাসীয় খলিফাদের মূল উদ্দেশ্য ন্যায়বিচার প্রতিষ্ঠা ছিল না; বরং তারা চেয়েছিল এই মহান ইমামের বিপুল জনপ্রিয়তা ব্যবহার করে নিজেদের জবরদস্তিমূলক শাসনকে বৈধতা দিতে।
ক্ষমতার বদলে ইমাম আবু হানিফা কেন কারাগার বেছে নেন

খলিফারা চাইতেন, তাঁদের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য তিনি রায় দিন। কিন্তু তিনি বিশ্বাস করতেন, বিচার বিভাগকে অবশ্যই নির্বাহী বিভাগ বা খলিফার প্রভাব থেকে সম্পূর্ণ স্বাধীন হতে হবে। তিনি বুঝতে পেরেছিলেন, এই পদ গ্রহণ করলে ইসলামের পবিত্রতা নষ্ট হবে।
ইমাম আহমাদ ও এক রুটিওয়ালার গল্পখলিফা আল-মনসুরের সঙ্গে বিতর্ক
আব্বাসীয় খলিফা আল-মনসুর যখন তাঁকে প্রধান বিচারপতি হওয়ার জন্য প্রচণ্ড চাপ প্রয়োগ করেন, তখন তাঁদের মধ্যে একটি বিতর্ক হয়েছিল, যা ইতিহাসে উল্লেখ আছে।
আল-মনসুর জোরপূর্বক এই পদ গ্রহণের নির্দেশ দিলে ইমাম বলেন, ‘আমি এই পদের যোগ্য নই।’ মনসুর রেগে গিয়ে বলেন, ‘আপনি মিথ্যা বলছেন।’
তখন ইমাম আবু হানিফা (রহ.) উত্তর দেন, ‘আমিরুল মুমিনিন, আপনি নিজেই তো ফয়সালা করে দিলেন। আমি যদি সত্যবাদী হই, তবে আমি সত্যিই এই পদের যোগ্য নই। আর আমি যদি মিথ্যাবাদী হই, তবে একজন মিথ্যাবাদীকে প্রধান বিচারপতি বানানো আপনার জন্য কিছুতেই বৈধ হবে না।’ (খতিব আল-বাগদাদি, তারিখু বাগদাদ, ১৩/৩২৮, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত)
খলিফা নিরুত্তর হয়ে ক্ষোভে ফেটে পড়েন।
তিনি যদি রাষ্ট্রীয় পদ গ্রহণ করতেন, তবে ইসলামি আইনশাস্ত্র বা ফিকহ রাষ্ট্রীয় কর্তৃত্বের অধীন হয়ে পড়ার আশঙ্কা ছিল। তিনি চেয়েছিলেন ধর্মীয় জ্ঞান যেন কখনোই ক্ষমতার পদলেহন না করে।পদ প্রত্যাখ্যানের দুই কারণ
মোটাদাগে দুই কারণে তিনি প্রধান বিচারপতির মতো পদ গ্রহণে রাজি হন নি।
১. পরকালের জবাবদিহির ভয়: তাঁর অন্তরে পরকালের জবাবদিহির ভয় ছিল। তিনি জানতেন, বিচারকের আসনটি ঝুঁকিপূর্ণ।
মহানবী (সা.) বলেছেন, ‘বিচারকেরা তিন শ্রেণির হয়ে থাকে। এক শ্রেণির বিচারক বেহেশতে যাবে এবং দুই শ্রেণির বিচারক দোজখে যাবে। যে বিচারক সত্য অনুধাবন করেছে এবং সে অনুযায়ী ন্যায়বিচার করেছে, সে বেহেশতি। আর যে সত্য জানার পরও বিচারে জুলুম করেছে এবং যে অজ্ঞতাবশত মানুষের বিচার করেছে—তারা উভয়েই দোজখে যাবে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৫৭৩)
নবীজির বাণী উদ্ধৃত করে বলতেন, ‘যে ব্যক্তি মানুষের বিচারক নিযুক্ত হলো, তাকে যেন ছুরি ছাড়াই জবাই করে দেওয়া হলো।’ (আবু নুআইম আল-ইসফাহানি, মুসনাদু আবি হানিফা, পৃ. ১৬১, মাকতাবাতুল কাউসার, রিয়াদ, ১৯৯৪)
ক্ষমতার চাপে পড়ে জুলুমের অংশীদার হয়ে পরকালে দোজখের আগুনে জ্বলার চেয়ে দুনিয়ার বুকে শাসকের নির্যাতন সহ্য করাকেই তিনি শ্রেয় মনে করেছিলেন। (মুওয়াফফাক আল-মাক্কি, মানাকিবুল ইমাম আল-আজম আবি হানিফা, ১/২১৪, দাইরাতুল মাআরিফ আন-নিযামিয়্যাহ, হায়দরাবাদ, ১৯০৩)
ইমাম মালেক ও তাঁর প্রতিষ্ঠিত মাজহাবের কাহিনি২. ধর্মীয় জ্ঞানকে রাষ্ট্রের প্রভাবমুক্ত রাখা: তিনি যদি রাষ্ট্রীয় পদ গ্রহণ করতেন, তবে ইসলামি আইনশাস্ত্র বা ফিকহ রাষ্ট্রীয় কর্তৃত্বের অধীন হয়ে পড়ার আশঙ্কা ছিল। তিনি চেয়েছিলেন ধর্মীয় জ্ঞান যেন কখনোই ক্ষমতার পদলেহন না করে।
তিনি তাঁর ছাত্রদেরও শাসকদের দরবার ও রাষ্ট্রীয় পদ থেকে দূরে থাকার কঠোর নির্দেশ দিতেন। (ইবনে মুহাম্মদ আল-কারদারি, মানাকিবুল ইমাম আল-আজম, ২/১৫-১৬, দাইরাতুল মাআরিফ আন-নিজামিয়া, হায়দরাবাদ, ১৯০৩)
তাঁর এই আপসহীন মনোভাবের কারণেই ইসলামি ফিকহ হাজার বছর ধরে একটি স্বাধীন ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানশাখা হিসেবে টিকে আছে, যা কোনো নির্দিষ্ট রাজবংশের স্বার্থের পরিণত হয়নি। (মুহাম্মদ আবু জাহরা, আবু হানিফা: হায়াতুহু ওয়া আসরুহু ওয়া আরাউহু ওয়া ফিকহুহু, পৃ. ৪৭-৪৯, দারুল ফিকরিল আরাবি, কায়রো, ১৯৪৭)
সত্তরের কাছাকাছি বয়সী এই প্রবীণ ইমামকে প্রতিদিন কারাগার থেকে বের করে বেত্রাঘাত করা হতো, যাতে তিনি বাধ্য হয়ে প্রধান বিচারপতির পদ গ্রহণ করেন।কারাবরণ ও মর্মান্তিক বিদায়
খলিফা আবু জাফর আল-মনসুর যখন বুঝতে পারলেন ইমাম আবু হানিফাকে বশ করা যাচ্ছে না, তখন তিনি তাঁকে বাগদাদের কারাগারে নিক্ষেপ করেন। সত্তরের কাছাকাছি বয়সী এই প্রবীণ ইমামকে প্রতিদিন কারাগার থেকে বের করে বেত্রাঘাত করা হতো, যাতে তিনি বাধ্য হয়ে প্রধান বিচারপতির পদ গ্রহণ করেন।
কিন্তু শত নির্যাতনের মুখেও তিনি অবিচল থেকে বলতেন, ‘দুনিয়ার এই বেত্রাঘাত আমার কাছে পরকালের লোহার দণ্ডের আঘাতের চেয়ে অনেক সহজ।’ (আল-খতিব আল-বাগদাদি, তারিখু বাগদাদ, ১৫/৫০৭, দারুল গারবিল ইসলামি, বৈরুত, ২০০২)
শেষ পর্যন্ত ১৫০ হিজরিতে (৭৬৭ খ্রিষ্টাব্দ) কারাবন্দী অবস্থায় তাঁকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়। (জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ৬/৪০৩, মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত, ১৯৮৫)
ইমাম আবু হানিফা: জীবন ও পাণ্ডিত্য

Source - www.prothomalo.com ↗