কর্ণফুলী নদী পাহাড়ের বুক চিরে এঁকেবেঁকে বয়ে গেছে। নদীর দুই তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে পাহাড়। কোথাও পাহাড়ের ঢালে জুমের ধান কাটা চলছে, কোথাও কাটা ধান মাচাংয়ে শুকাতে ব্যস্ত চাষিরা। নীল আকাশ, পাহাড় আর নদীর মিতালিতে তৈরি হয়েছে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। রাঙামাটির কাপ্তাইয়ের সীতা পাহাড় এলাকার এমনই কিছু দৃশ্য নিয়ে ছবির গল্প।
পাহাড়ের সারি পেরিয়ে দূরে বিস্তৃত জলরাশি
জুমচাষের ফাঁকে ফাঁকে পাহাড়ের ঢালে তৈরি করা হয়েছে মাচাং
পাহাড়ের পাদদেশ ঘেঁষে এঁকেবেঁকে বয়ে গেছে কর্ণফুলী নদী
ধানখেতের ভেতর দিয়ে চলে গেছে পাহাড়ি পথ
পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলেছে কর্ণফুলী নদী
পাহাড়ের মাথায় নীল আকাশের মিতালি
উঁচু থেকে চোখে পড়ে সারি সারি পাহাড়ের বিস্তৃতি
পাহাড়, নদী আর জুমের ফসল
কাপ্তাইয়ের সীতা পাহাড় এলাকায় পাহাড় আর নদীর অপূর্ব দৃশ্য
পাহাড়ের চূড়ায় তৈরি করা হয়েছে মাচাং
পাহাড়ের একটি মাচাংয়ে চলছে জুমের ধান শুকানোর কাজ
পাহাড়ের চূড়ায় তৈরি করা হয়েছে মাচাং
পাহাড়ের একটি মাচাংয়ে চলছে জুমের ধান শুকানোর কাজ
Source - www.prothomalo.com ↗