হাসপাতালটিতে গাইনি চিকিৎসকের অভাবে গত জুলাই থেকে বন্ধ আছে অন্তঃসত্ত্বাদের অস্ত্রোপচার।
৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন ৭০ থেকে ৮৫ জন রোগী। বহির্বিভাগেও চিকিৎসা নিতে আসেন ছয় শতাধিক মানুষ। কিন্তু রোগীর তুলনায় চিকিৎসক কম। চিকিৎসক (গাইনি) না থাকায় গত জুলাই থেকে বন্ধ আছে অন্তঃসত্ত্বাদের অস্ত্রোপচার। এ চিত্র ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।
ময়মনসিংহ শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরের এই হাসপাতালে ঈশ্বরগঞ্জ ছাড়াও গৌরীপুর এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একাংশের মানুষ চিকিৎসা নিতে আসেন।
হাসপাতালটিতে চিকিৎসকের ৪৩টি পদের মধ্যে ২০টিই শূন্য। বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি চিকিৎসা কর্মকর্তা ও অন্যান্য জনবলেও ঘাটতি রয়েছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৪২৩ জন। এর আগে ৩ নভেম্বর ৫১১ জন, ২ নভেম্বর ৪৩৭ জন এবং ১ নভেম্বর ৬২১ জন রোগী চিকিৎসা নেন। আর গত অক্টোবর মাসে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৯১১ জন। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ১২ হাজার ২৬১, আগস্টে ১২ হাজার ২৭৫, জুলাইয়ে ১১ হাজার ৪৪৩ এবং জুনে ১১ হাজার ২২৭ জন।
ময়মনসিংহের যে হাসপাতালে বহুমুখী সংকট

হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এবং কার্ডিওলজি, শিশু, গাইনি, অ্যানেসথেশিয়া, চর্ম ও যৌন এবং চক্ষু বিভাগের জুনিয়র কনসালট্যান্টের পদ শূন্য। এ ছাড়া সাতটি চিকিৎসা কর্মকর্তার পদও ফাঁকা।ঈশ্বরগঞ্জের চরহোসেনপুর এলাকার বাসিন্দা অস্মিতা রানী তাঁর শিশুসন্তান অর্জুন বর্মণকে নিয়ে ৫ নভেম্বর হাসপাতালে এসেছিলেন। তিনি বলেন, শিশুরোগ বিশেষজ্ঞ থাকলে তাঁরা এখানেই ভালোভাবে চিকিৎসা নিতে পারতেন। অনেক রোগী দূরদূরান্ত থেকে এখানে আসেন। তাঁদের পক্ষে অন্যত্র গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো কঠিন। শিশুবিশেষজ্ঞ থাকলে এসব রোগীর উপকার হতো।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, প্রয়োজনীয় ওষুধও সব সময় পাওয়া যায় না। উপজেলার মগটুলা ইউনিয়নের তরফপাছাইল গ্রামের বাসিন্দা আবদুল সালাম ৫ নভেম্বর প্রথম আলোকে বলেন, তাঁকে প্রায় ১ হাজার ৮০০ টাকার ওষুধ কিনতে হয়েছে। সরকারি এই হাসপাতাল থেকে কোনো ওষুধ পাননি তিনি।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দার মেঝেতে সেবা নিতে হচ্ছে ভর্তি রোগীদেরওষুধসংকটের বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসাইন বলেন, গত বছরের রোগীর সংখ্যার ভিত্তিতে ওষুধের বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বর্তমানে রোগীর সংখ্যা দেড় থেকে দুই গুণ বেড়েছে। ফলে আগের বরাদ্দে বাড়তি রোগীর চাহিদা মেটানো কঠিন হচ্ছে। হাসপাতালের ওষুধের বরাদ্দের প্রায় ৭৫ শতাংশ এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) কাছ থেকে নিতে হয়। চাহিদা পাঠানোর পরও কিছু গুরুত্বপূর্ণ ওষুধ, এমনকি প্যারাসিটামলও পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। নির্ধারিত নিয়মের কারণে অন্য উৎস থেকে ওষুধ কেনার সুযোগও সীমিত।
শয্যার চেয়ে রোগী বেশি
হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এবং কার্ডিওলজি, শিশু, গাইনি, অ্যানেসথেশিয়া, চর্ম ও যৌন এবং চক্ষু বিভাগের জুনিয়র কনসালট্যান্টের পদ শূন্য। এ ছাড়া সাতটি চিকিৎসা কর্মকর্তার পদও ফাঁকা। কর্মরত চিকিৎসকদের মধ্যে দুজন চিকিৎসা কর্মকর্তা প্রেষণে ঢাকার দুটি হাসপাতালে দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি রোগী দেখেন। ফলে জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তর্বিভাগের সেবা চালাতে হচ্ছে সীমিতসংখ্যক চিকিৎসক দিয়ে।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসাইন প্রথম আলোকে বলেন, হাসপাতালে চিকিৎসকের ৪৩টি পদের বিপরীতে ২০টি শূন্য রয়েছে। বিশেষ করে গাইনি, শিশু ও কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসক–সংকটের পাশাপাশি রোগীর চাপও বেড়েছে। আগে বহির্বিভাগে দৈনিক ৩৫০ থেকে ৪৫০ জন রোগী আসতেন। এখন কোনো কোনো দিন ৬০০ থেকে ৭৫০ জন রোগী আসছেন। অন্তর্বিভাগেও ৫০ শয্যার বিপরীতে প্রতিদিন ৭০ থেকে ৮৫ জন রোগী ভর্তি থাকেন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছেচিকিৎসকের পাশাপাশি অন্যান্য জনবলেরও সংকট রয়েছে। সাতটি উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তার পদের মধ্যে পাঁচটি শূন্য। নার্স ও মিডওয়াইফের তিনটি পদও ফাঁকা। অন্যান্য কর্মীর ২৭টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৫ জন।
যন্ত্রপাতিরও সংকট
চিকিৎসাসেবার পাশাপাশি রোগনির্ণয়ের যন্ত্রপাতিরও সংকট রয়েছে। গত আগস্ট থেকে আলট্রাসনোগ্রাম মেশিনটি বিকল। পুরোনো অ্যানালগ এক্স-রে মেশিন দিয়ে চলছে পরীক্ষা-নিরীক্ষা। এতে রোগনির্ণয়ে সমস্যা হচ্ছে। অস্ত্রোপচার কক্ষের (ওটি) কিছু যন্ত্রপাতিতেও ত্রুটি রয়েছে। এ ছাড়া বহির্বিভাগ ও ওয়ার্ডের অনেক জানালার কাচ ভাঙা। শীতের আগে সেগুলো মেরামত না করা হলে রোগী ও স্বাস্থ্যকর্মীদের ভোগান্তি বাড়বে।
আলট্রাসনোগ্রাম করার যন্ত্রটি আগে মেরামত করে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত চালানো হয়েছিল জানিয়ে চিকিৎসক মো. জাকির হোসাইন বলেন, যন্ত্রটি পরে আবার নষ্ট হয়ে যায়। এক্স-রে করার যন্ত্রটিও পুরোনো হওয়ায় রোগনির্ণয়ে সমস্যা হচ্ছে। হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রয়োজনীয় কক্ষের অভাবেও সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

Source - www.prothomalo.com ↗