মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নে ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই কারি।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফরে বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সেখানে সহযোগিতার সুযোগের ওপর নজর দেওয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেলি ই কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তাঁকে জানিয়েছে যে তারা এই সফর আয়োজনে প্রস্তুত নয়।
বাংলাদেশ সফরকালে জাতিসংঘের এই বিশেষ র্যাপোর্টিয়ার সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।
কেলি ই কারির সফরসূচির মধ্যে ঢাকায় বেশ কয়েকটি বৈঠক রয়েছে। এ ছাড়া কক্সবাজার ও সেখানকার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তাঁর।
বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার

সফর শেষে ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন কেলি ই কারি।
বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই কারি ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তাঁর পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।
বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই কারি ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তাঁর পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।
Source - www.prothomalo.com ↗