Bangladesh · 2026-11-11 09:18:02

বুধবার দেশের যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

বুধবার দেশের যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য বুধবার (১১ নভেম্বর) দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এর মধ্যে রংপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

পাশাপাশি রাজশাহীর কিছু এলাকাতেও কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। নেসকোর রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো—বালাপাড়া কবরস্থান, বন বিভাগ মোড়, বিএনসিসি মোড়, দর্শনা, সূত্রপুর, বালাপাড়া বাবুখা রোড, বিনোদপুর, শিশু পরিবার, আরকে রোড ও টার্মিনাল এলাকা।

নেসকো জানিয়েছে, ১১ কেভি ফিডারের ১১/০.৪ কেভি লাইনের আশপাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। অন্যদিকে, রাজশাহীতে নেসকোর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের অধীনেও বুধবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি নওহাটা ফিডারের আওতাভুক্ত এলাকায় সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এ সময় বিদ্যুৎহীন থাকবে দুয়ারীগ্রাম, পশ্চিম বাঘহাটা, কলেজ মোড়, পুঠিয়াপাড়া, নওহাটা বাজার, সাহাপাড়া ও এর আশপাশের এলাকা। নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

The post বুধবার দেশের যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗