ঢাকার কেরানীগঞ্জ থেকে আসা ছয় মাস বয়সী যমজ শিশু নূরসিরাত ও নূসরাহায়াত হামে আক্রান্ত। ৯ দিন ধরে বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন তারা। গতকালের ছবিইউসুফের বয়স সাড়ে তিন মাস। তিন দিন আগে হাম শনাক্ত হওয়ার পর গতকাল মঙ্গলবার শিশুটিকে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটিতে তার মতো ছয় মাসের কম বয়সী আরও ৩১ শিশু ভর্তি আছে। এত কম বয়সী শিশুদের হামে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার ঘটনাকে জটিল পরিস্থিতির ইঙ্গিত বলছে কর্তৃপক্ষ।
প্রাদুর্ভাব শুরুর আট মাস পরও হাসপাতালটিতে হামের রোগীর চাপ কমছে না। গতকাল সেখানে ভর্তি ছিল ৪৫২ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ৫০টি শয্যার সব কটিতে রোগী ছিল। পর্যাপ্ত প্রশিক্ষিত চিকিৎসক ও নার্স না থাকায় পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
বয়স ছয় মাসও হয়নি, হাম নিয়ে হাসপাতালে
হাসপাতাল ভবনটি তৈরি হয়েছিল মূলত ঢাকা উত্তর সিটি করপোরেশনের বহুতল বাজার হিসেবে। বাজারের চিন্তা থেকে ভবনের বিভিন্ন তলায় দোকান বানানো হয়। এসব দোকান চালু হওয়ার আগে ২০২০ সালে দেখা দেয় কোভিড-১৯ মহামারি। সরকার ভবনটি করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহারের সিদ্ধান্ত নেয়। কিছুদিন এখানে ডেঙ্গুর চিকিৎসা হয়েছে। তবে পূর্ণাঙ্গ হাসপাতালের চেহারা কখনো পায়নি। এ বছরের মার্চ থেকে এখানে সব বয়সীদের হামের চিকিৎসা চলছে। খাতা-কলমে এখনো এটি কোভিড হাসপাতাল।
কর্নেল লতিফা রহমান, পরিচালক, মহাখালীর ডিএনসিসি হাসপাতালএক মাস ধরে হামের রোগীর চাপ আবার বেড়েছে। প্রতিদিন গড়ে সাড়ে চার শর বেশি রোগী ভর্তি থাকছে।গতকাল দুপুরে হাসপাতালে ঢোকার সময় কথা হয় এক কিশোরের সঙ্গে। তার সঙ্গে ছিলেন বাবা। কিশোরের হাতে বিছানাপত্র, বাবার হাতে একটি বড় ব্যাগ। তাদের বাড়ি মাদারীপুর। হাসপাতালে কে? কিশোর উত্তর দেয়, ‘মা’। কী হয়েছে? উত্তর: হাম।
হাসপাতালের দোতলায় উঠে দেখা যায়, একটি কক্ষে মানুষের ভিড়। দুপুরের খাবারের সময়। অনেকে খাবার নেওয়ার জন্য ব্যস্ত। আছে শিশুদের কান্নার আওয়াজ। হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দোতলায় প্রায় ১০০ শয্যায় ১২০টির মতো শিশু আছে। কোনো কোনো শয্যায় দুটি শিশু দেখা গেল। প্রতিটি শিশুর সঙ্গে মা আছেন।
হাসপাতালের পরিচালক কর্নেল লতিফা রহমান জানান, এক মাস ধরে হামের রোগীর চাপ আবার বেড়েছে। প্রতিদিন গড়ে সাড়ে চার শর বেশি রোগী ভর্তি থাকছে।
কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও রোগীর অভিভাবকেরা বলেছেন, হাসপাতালে জনবল কম। সবচেয়ে বেশি সংকট নার্সের। কিছুদিন আগে ১৩৫ জন নার্স কাজ করতেন। এখন তা কমে ১১০ জনে দাঁড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নার্স বলেন, জনবল কম হওয়ায় তাঁদের ওপর চাপ অনেক বেশি পড়ছে। নার্সের সংখ্যা না বাড়ালে শিশুরা ঠিক সেবাযত্ন পাবে না।
পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গতকাল হাসপাতালে ভর্তি ৪৫২ জনের মধ্যে ৩৯৩ জন বা ৮৭ শতাংশ হামের টিকা পায়নি।৮৭ শতাংশ টিকাবিহীন
ওয়াজিহার বয়স দুই বছরের কিছু বেশি। গত সোমবার রাতে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মা বিবি সুরমা প্রথম আলোকে বলেন, তারা ভোলার চরফ্যাশন থেকে এসেছেন। তিনি জানালেন, শিশুটিকে হামের কোনো টিকা দেওয়া হয়নি। মেয়েকে কেন হামের টিকা দেননি—এই প্রশ্নের কোনো উত্তর ওই মায়ের কাছ থেকে পাওয়া যায়নি।
হাসপাতালের পরিচালক কর্নেল লতিফা রহমান বলেন, ছয় মাসের কম বয়সী ৩২ শিশু ভর্তি আছে। এদের তো এই হাসপাতালে ভর্তি হওয়ারই কথা নয়। এদের টিকা পাওয়ারও কথা নয়। অথচ উল্লেখযোগ্য সংখ্যক কম বয়সী শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এই প্রবণতা জটিল পরিস্থিতির ইঙ্গিত দেয়।
পরিচালকের দপ্তর থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গতকাল হাসপাতালে ভর্তি ৪৫২ জনের মধ্যে ৩৯৩ জন বা ৮৭ শতাংশ হামের টিকা পায়নি।
মহাখালীর কোভিড-১৯ হাসপাতালে এ পর্যন্ত ২২ হাজার ৭৯০ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে মারা গেছে ২০৩ জন।বয়স বিভাজনে দেখা যায়, ছয় মাসের কম বয়সী শিশু ভর্তি ৩২ জন। ৭ মাস থেকে ২ বছর বয়সী শিশু ২৪৬ জন (টিকা নেওয়া ৩০, টিকা পায়নি ২১৬)। ২ বছর থেকে ৫ বছর বয়সী শিশু ৮৯ জন (টিকা দেওয়া ১৯, টিকা পায়নি ৭০)। ৫ বছরের বেশি বয়সী রোগী ৮৫ জন (টিকা দেওয়া ১০, টিকা পায়নি ৭৫)।
টিকা না পাওয়ার বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও জানিয়েছেন। গত সোমবার বাংলাদেশ শিশু ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, সমাজের একটি অংশ, অনেক মা শিশুদের টিকা দিচ্ছেন না। এখন যারা হাম নিয়ে হাসপাতালে আসছে, তাদের বড় অংশই হামের কোনো টিকা পায়নি।
মৃত্যু থেমে নেই
মহাখালীর কোভিড-১৯ হাসপাতালে এ পর্যন্ত ২২ হাজার ৭৯০ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে মারা গেছে ২০৩ জন।
গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর হামের উপসর্গ ও নিশ্চিত হামে ১ হাজার ২৮৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮৪ জন ও নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ হাজার ৩৫৭ জন।

Source - www.prothomalo.com ↗