দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। গত শুক্রবারের পর আজ বুধবার কমানো হলো সোনার দাম। এবার ভরিতে কমল সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় সোনার নতুন দাম ঘোষণা করেছে। এর আগে গত শুক্রবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ দুই দফায় সোনার দাম কমেছে মোট ৫ হাজার ৪৮২ টাকা। এর আগে তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গয়নার দাম বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।
নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
আবার কমল সোনার দাম, আজ ভরিতে ২,৭৪১ টাকা

সোনার গয়নার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।
বিশ্ববাজারে বাড়ার পর আবার কমছে
গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেও দাম বাড়ে। এরপর আবারও কমতে শুরু করেছে সোনার দাম। গতকাল মঙ্গলবারও দাম কমেছে।
আজ বুধবার নিউইয়র্কের বাজারে লেনদেন শুরুর পরপরই সোনার দাম আউন্সপ্রতি প্রায় ২৮ ডলার কমেছে। তবে দাম এখনো আউন্সপ্রতি চার হাজার ডলারের ওপরে রয়েছে। এই প্রতিবেদন লেখার সময় প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৫১ ডলার।
৫ নভেম্বর আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম একপর্যায়ে ৪ হাজার ১৪৬ ডলারে উঠেছিল। ২০ অক্টোবরের পর সেটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।

Source - www.prothomalo.com ↗