কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার আবহাওয়া অফিসের পশ্চিম পাশে গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশালমিছিল বের করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। সংঘর্ষে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আলমের মাথায় আঘাত লাগে। তাঁর মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় একটি গাড়ি ভাঙচুর করে যুবলীগের নেতা-কর্মীরা। রাত ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার গোদারবিল এলাকা থেকে যুবলীগের একটি মশালমিছিল বের করা হয়। এতে সংগঠনটির দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেয়। মিছিলটি টেকনাফ পৌরশহরের দিকে যাওয়ার খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের বাধা দেন। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।
কক্সবাজারে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অহিদুর রহমান বলেন, গতকাল রাতে আহত পুলিশ কর্মকর্তা মো. জাফর আলমকে হাসপাতালে আনা হয়। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। এ কারণে তাঁর মাথায় একাধিক সেলাই করতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাতে মশালমিছিল বের করা হয়েছিল। পুলিশ ও বিজিবির সদস্যরা বাধা দিলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে এসআই জাফর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Source - www.prothomalo.com ↗