Bangladesh · 2026-11-11 12:30:00

পোশাকের ওজন ৩৩ কেজি, মুকুট ২ কেজি

পোশাকের ওজন ৩৩ কেজি, মুকুট ২ কেজি
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন রণবীর কাপুর। অন্যদিকে লঙ্কাপতি রাবণের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন দক্ষিণি অভিনেতা যশ। ছবিতে তাঁর রূপসজ্জা এবং পোশাক নিয়ে শুরু থেকেই আলোচনা চলছে। এবার রাবণের পোশাক ও অলংকার তৈরির পেছনের নানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন ছবির পোশাক পরিকল্পক এবং ডিজাইনার সানিয়া।
এক সাক্ষাৎকারে সানিয়া জানিয়েছেন, রাবণের চরিত্রে অভিনয়ের জন্য যশকে সর্বোচ্চ ৩৩ কেজি ওজনের পোশাক পরতে হয়েছে। এই ওজনের মধ্যে পোশাকের পাশাপাশি অলংকার এবং নকশার অন্যান্য উপকরণও ছিল। শুধু রাবণের মুকুটের ওজনই ছিল ২ কেজি।
সাত বছরের অপেক্ষা, ৪ হাজার কোটির বাজি নিয়ে ‘রামায়ণ’রাবণের চরিত্রে অভিনয়ের জন্য যশকে সর্বোচ্চ ৩৩ কেজি ওজনের পোশাক পরতে হয়েছেহাসিখুশি যশ
এই একই সাক্ষাৎকারে সানিয়া জানিয়েছেন, যশের রাবণ-রূপ তৈরি করতে গিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল তাঁদের। এত ভারী পোশাক পরে শুটিং করা যশের জন্য মোটেও সহজ ছিল না। তবে এত কষ্টের মধ্যেও সেটে সব সময় হাসিখুশি পরিবেশ বজায় রাখতেন অভিনেতা।
কোন পোশাকের কত ওজন
সানিয়ার ভাষ্য অনুযায়ী, অলংকারসহ যশের বেশির ভাগ পোশাকের ওজন ছিল ১৬ থেকে ২০ কেজির মধ্যে। তবে কয়েকটি পোশাক ছিল আরও ভারী। এর মধ্যে ছিল লঙ্কার সঙ্গে সম্পর্কিত রাবণের একটি বিশেষ সাজ, রাবণের বিয়ের পোশাক এবং শূর্পণখার বিয়ের অনুষ্ঠানে পরা পোশাক। এসব পোশাকের ওজন ছিল প্রায় ৩০ থেকে ৩৩ কেজি।
সবচেয়ে চ্যালেঞ্জিং
রাবণের সাজ তৈরি করতে গিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল মুকুট তৈরির সময়। সানিয়ার কথায়, মাথায় মুকুট পরাই ছিল সবচেয়ে কঠিন কাজ। কারণ, মাথায় সামান্য ওজন থাকলেও তা অনেক ভারী ও অস্বস্তিকর মনে হয়। এ জন্য তাঁরা নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেছেন। প্রথমে থ্রিডি প্রযুক্তিতে মুকুটের একাধিক নকশা তৈরি করা হয়। এরপর চূড়ান্ত নকশা বেছে নেওয়া হয়।
৩৭৫ কোটি তিন দিনেই! ঝড় তুলেছে ‘রামায়ণ’মুকুটের ওজন কমানোর জন্যও কাজ করেছেন তাঁরা। তবে শেষ পর্যন্ত এর ওজন ১ কেজি ৮০০-এর নিচে নামানো সম্ভব হয়নি। তাঁদের কাছে এটাই ছিল সবচেয়ে উপযুক্ত ওজন। কিন্তু সেটিও যথেষ্ট ভারী ছিল। যদিও যশের মুখের অভিব্যক্তিতে সেই কষ্টের ছাপ প্রকাশ পেত না।
সানিয়া আরও বলেন, কাজটি মোটেও সহজ ছিল না। শুটিংয়ের বিরতিতে যশ পোশাকের কিছু অংশ খুলে রাখতেন। শুধু ওজনই সমস্যা ছিল না, পোশাকের প্রতিটি অংশ একে অপরের সঙ্গে ঠিকভাবে মানানসই হচ্ছে কি না, সেটিও দেখতে হতো ডিজাইনারদের। মুকুট পরে মাথা নাড়ানো কিংবা বুকের বর্ম ও কাঁধের ভারী কাঠামো থাকা অবস্থায় হাত নাড়াচাড়া করাও সহজ ছিল না।
৪ হাজার কোটির ‘রামায়ণ’–এর সঙ্গে পাল্লা! চমকে দিল ৩০ কোটির সিনেমাটি ‘রামায়ণ: পার্ট ১’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন রণবীর কাপুরএত কিছুর পরও যশকে একই দৃশ্যের জন্য একাধিকবার শট দিতে হয়েছে। প্রতিটি অঙ্গভঙ্গি ও নড়াচড়াকে স্বাভাবিক দেখানোর চ্যালেঞ্জও ছিল। সানিয়া জানান, পোশাক যতটা সম্ভব আরামদায়ক করার চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু সমগ্র প্রক্রিয়াটা ছিল তাঁদের জন্য বড় চ্যালেঞ্জ।
নমিত মালহোত্রা প্রযোজিত ‘রামায়ণ’ বক্স অফিসে দারুণ গতিতে ছুটছে। মুক্তির পাঁচ দিনে ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৬৬৪ কোটি আয় করেছে। আর দেশি বক্স অফিস থেকে ‘রামায়ণ’ ব্যবসা করেছে ৪১৩ কোটি ৯০ লাখ রুপি। রণবীর কাপুর, যশ ছাড়া ছবির মূল চরিত্রে আছেন সাই পল্লবী, রবি দুবে, লারা দত্ত, বিবেক ওবেরয়, রাকুল প্রীত সিং, কুণাল কাপুর, কাজল আগরওতালসহ অনেকে।
‘রামায়ণ পার্ট ১’–এর রণবীর কাপুর

Source - www.prothomalo.com ↗