জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ানের সাক্ষাতে এ নিয়ে আলোচনা হয়েছে।
তুরস্কের আন্তালিয়ার একটি হোটেলে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা জানান।
শামা ওবায়েদ ইসলাম বলেন, জাতিসংঘের কপ৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশ নেওয়ার প্রথম দিন জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে।
জুবাইদা রহমান ও এমিনে এরদোয়ানের সাক্ষাৎ, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠাতে চায় তুরস্ক
বৈঠকে তাঁরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের সম্ভাব্য সহযোগিতা এবং নারী-শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের নানা প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশের মানুষের সক্ষমতা আর সহনশীলতার প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান।
শামা ওবায়েদ ইসলাম আরও জানান, এমিনে এরদোয়ান বাংলাদেশে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ ও পরিবেশবান্ধব উদ্যোগে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
এ ছাড়া বাংলাদেশের পাটজাত পণ্য, বিশেষ করে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্যের তুরস্কসহ আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীরবৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে বলে জানান শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এমিনে এরদোয়ান এর আগে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন।
জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শামা ওবায়েদ ইসলাম বলেন, ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণা করে এমিনে এরদোয়ানও সুবিধাজনক সময়ে আবার বাংলাদেশ সফরের আগ্রহ দেখিয়েছেন।
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

Source - www.prothomalo.com ↗