জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাব পরিচয়ে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পাঁচবিবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী গরু ব্যবসায়ী মো. সোলাইমান আলী (৪৫)। তিনি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গরু কেনাবেচা শেষে নগদ এক লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন সোলাইমান আলী। পথে পাঁচবিবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে পৌঁছালে হেলমেট পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পেছন থেকে এসে তার পথরোধ করে। এ সময় তারা নিজেদের র্যাব পরিচয় দিয়ে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে তল্লাশি চালায়। একপর্যায়ে তার কাছে থাকা গরু বিক্রির নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী সোলাইমান আলী পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পাঁচবিবিতে র্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
The post পাঁচবিবিতে র্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗