Bangladesh · 2026-11-11 14:30:25

‘হঠাৎ একদিন তারা জানাল, আমার পদে আর কর্মীর প্রয়োজন নেই’

‘হঠাৎ একদিন তারা জানাল, আমার পদে আর কর্মীর প্রয়োজন নেই’
মুঠোফোনে আপনি একটি ভিডিও দেখলেন। পরে আপনার সামনে কোন ভিডিও আসবে, তা ঠিক করেন একজন ইউএক্স ডিজাইনার। ঢাকায় বসে সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের জন্য এই কাজ করতেন এক তরুণ। আয়ও অনেক বেশি ছিল; কিন্তু আড়াই মাস আগে তিনি কাজটি হারান।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই তরুণ প্রথম আলোকে বলেন, তিনি যে প্রতিষ্ঠানের হয়ে অনলাইনে কাজ করতেন, সেই প্রতিষ্ঠান তাঁর কাজটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় করাচ্ছে। তিনি বলেন, ‘হঠাৎ একদিন তারা জানাল, আমার পদে আর কর্মীর প্রয়োজন নেই।’
রিমন চৌধুরী ২০১৬ সাল থেকে ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজ করেন। একসময় ১০ জন কর্মী তাঁকে কাজে সাহায্য করতেন।
এআই ব্যবহার শুরুর পর তাঁর আর সহায়তা লাগে না। অন্যদিকে কাজ পাওয়ার হারও কমেছে। সব মিলিয়ে তাঁর এখন আর কর্মী লাগছে না। তিনি প্রথম আলোকে বলেন, ‘এখন এআই দিয়ে নিজেই কাজ করি।’
বাংলাদেশে কর্মসংস্থানে এআই কী প্রভাব ফেলছে, তার উদাহরণ এই দুটি। বিভিন্ন খাতের কোম্পানি ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে এআইয়ের কাজে অনেক মানুষের কাজ হারানোর ঘটনা ঘটছে। আবার এতে কোম্পানি উৎপাদনশীলতা বাড়াতে পারছে। একজন দক্ষ কর্মী আগের চেয়ে বেশি কাজ করতে পারছেন। অন্যদিকে কিছু নতুন কাজের সুযোগও তৈরি হচ্ছে।
বাংলাদেশে এআইয়ের কারণে কতজন কাজ হারিয়েছেন কিংবা কতজন নতুন কাজ পেয়েছেন, তার নির্ভরযোগ্য সামগ্রিক হিসাব এখনো নেই। দেশে চাকরি খোঁজার অনলাইন প্ল্যাটফর্ম বিডিজবসের তথ্য বলছে, দেশের প্রযুক্তি খাতে ২০২৪ সালের তুলনায় ২০২৬ সালে চাকরির বিজ্ঞাপনে ফ্রেশার বা অভিজ্ঞতাহীনদের চাহিদা ১০ শতাংশের বেশি কমেছে।এআই দিয়ে উৎপাদনের ছাঁটাই–ধাক্কা মোকাবিলায় আমরা কি প্রস্তুত?এআই কাজের ওপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে বিশ্বজুড়ে গবেষণা হচ্ছে। ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: জবস, এআই অ্যান্ড ট্রেড’ শীর্ষক বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, এআইয়ের কারণে দক্ষিণ এশিয়ায় সরাসরি প্রায় ৭ শতাংশ কর্মসংস্থান হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।
প্রতিবেদনটি তৈরির জন্য ২০২০ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ এশিয়ার ২ কোটি ৮০ লাখ অনলাইন চাকরির বিজ্ঞাপন পর্যালোচনা করে বিশ্বব্যাংক। তাদের বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রের ওপেন এআইয়ের তৈরি এআই মডেল চ্যাটজিপিটি চালুর পর কিছু পেশায় চাকরির বিজ্ঞপ্তি প্রায় ২০ শতাংশ কমেছে। সেই সব পেশায় বিজ্ঞপ্তি কমেছে, যেসব পেশায় মানুষের বিকল্প হিসেবে এআই ব্যবহারের সুযোগ বেশি।
বাংলাদেশে এআইয়ের কারণে কতজন কাজ হারিয়েছেন কিংবা কতজন নতুন কাজ পেয়েছেন, তার নির্ভরযোগ্য সামগ্রিক হিসাব এখনো নেই। দেশে চাকরি খোঁজার অনলাইন প্ল্যাটফর্ম বিডিজবসের তথ্য বলছে, দেশের প্রযুক্তি খাতে ২০২৪ সালের তুলনায় ২০২৬ সালে চাকরির বিজ্ঞাপনে ফ্রেশার বা অভিজ্ঞতাহীনদের চাহিদা ১০ শতাংশের বেশি কমেছে।
সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিকস ডিজাইন, অডিও তৈরি, কথাকে লেখায় রূপান্তর ও অনুবাদের মতো কাজ করে, এমন ছয়টি প্রযুক্তি প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। এসব প্রতিষ্ঠান দেশি ও বিদেশি গ্রাহকদের জন্য কাজ করে।
রাইসুল কবির, সিইও, ব্রেন স্টেশন ২৩এআই আসার পর কাজের জন্য গ্রাহক এখন আগের থেকে কম টাকা দিতে চাইছেন। এর প্রভাব পড়ছে প্রতিষ্ঠানের সামগ্রিক আয়ে।ছয় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানের মধ্যে চারজনই বলেছেন, এআইয়ের কারণে গত দুই বছরে তাঁদের প্রতিষ্ঠানের আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। এই সময়ে বেশ কিছু কর্মী কমানো হয়েছে। কমেছে নতুন নিয়োগ। বাকি দুই প্রতিষ্ঠান জানিয়েছে, তারা নতুন নতুন কিছু কাজের সুযোগ তৈরি করে আয়-ব্যয়ের হিসাবে ভারসাম্য ধরে রেখেছেন।
দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট ও প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ব্রেন স্টেশন ২৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাইসুল কবির প্রথম আলোকে বলেন, এআই আসার পর কাজের জন্য গ্রাহক এখন আগের থেকে কম টাকা দিতে চাইছেন। এর প্রভাব পড়ছে প্রতিষ্ঠানের সামগ্রিক আয়ে।
দেশীয় পরামর্শক প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স গত জুলাইয়ে একটি প্রতিবেদনে বলেছে, লোগোর নকশা, সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য আধেয় বা কনটেন্ট লেখা, সাধারণ উপাত্ত বিশ্লেষণের মতো ছকবাঁধা কাজের চাহিদা কমে যাচ্ছে।
অবশ্য কর্মী কমে যাওয়া বা আয় কমার সব কারণ আবার এআই নয়। বিদেশি গ্রাহকের বাজেট কমে যাওয়া, প্রতিযোগিতা বেড়ে যাওয়া কিংবা ব্যবসায়িক সিদ্ধান্তও এর পেছনে থাকতে পারে বলে মনে করেন সিইওরা।
নতুনদের জন্য এই পরিবর্তন আসছে এমন সময়ে, যখন দেশে তরুণদের কর্মসংস্থানের পরিস্থিতি এমনিতেই কঠিন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে ২৬ লাখ ২৪ হাজার বেকার। শিক্ষিতদের মধ্যে বেকারত্ব বেশি।এআইয়ের প্রভাবে প্রাথমিক স্তরে কমছে চাকরি, তাহলে পরবর্তী সিইও কিভাবে হবেননতুনেরা বিপাকে
এআইয়ের কারণে প্রযুক্তি খাতে কাজের উৎপাদনশীলতা বাড়লেও নতুনদের জন্য প্রবেশের সুযোগ সংকুচিত হচ্ছে। আগে সফটওয়্যার তৈরি বা কোডিংয়ের বিভিন্ন ধাপে একাধিক কর্মীর প্রয়োজন হতো। এখন এআই টুল ব্যবহার করে একজন কর্মীই তুলনামূলক বেশি কাজ করতে পারছেন। এতে নতুনদের নিয়োগের চাহিদা কম।
প্রযুক্তিপ্রতিষ্ঠান ড্রিম ৭১ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির প্রথম আলোকে বলেন, আগে যে কাজটি তিনজন প্রোগ্রামার করত, সেটা এখন একজনকে দিয়েই করানো যায়। ফলে ফ্রেশার ডেভেলপারদের চাহিদা অনেকটাই কমে গেছে। সামনে এটা আরও কমতে পারে।
নতুনদের জন্য এই পরিবর্তন আসছে এমন সময়ে, যখন দেশে তরুণদের কর্মসংস্থানের পরিস্থিতি এমনিতেই কঠিন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে ২৬ লাখ ২৪ হাজার বেকার। শিক্ষিতদের মধ্যে বেকারত্ব বেশি।
বিপাকে আছেন ফ্রিল্যান্সাররাও। কাজ কমেছে বলে দাবি করছেন তাঁরা। যেমন ঢাকার মিরপুরের বাসিন্দা মেহেদি ইসলাম একটি বিদেশি প্রতিষ্ঠান থেকে কাজ হারিয়ে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করছেন। তাঁর অভিজ্ঞতা হলো, আগের চেয়ে কাজ এবং টাকা দুটিই কমেছে।
মেহেদি প্রথম আলোকে বলেন, একসময় মাসে দু-তিনটি লোগো ডিজাইনের কাজ পেতেন। প্রতিটি কাজের জন্য ২০০ থেকে ৬০০ ডলার পর্যন্ত আয় হতো। এখন সেই কাজ নেই। কাজ পাওয়া গেলেও গ্রাহকেরা কম টাকা অফার করছেন।
বাংলাদেশে কতটি প্রতিষ্ঠানে এআই ব্যবহার শুরু হয়েছে, তার প্রকৃত হিসাব নেই। তবে প্রযুক্তিপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এআইয়ের ব্যবহার বাড়ছে। এতে বদলে যাচ্ছে কাজের ধরন।১০ বছর পর এআই নিয়ে যে পরীক্ষার মুখে পড়বে বাংলাদেশনতুন সুযোগও তৈরি হচ্ছে
এআই একদিকে যেমন গতানুগতিক কাজ কমিয়ে দিচ্ছে, তেমনিভাবে নতুন নতুন কাজের সুযোগও সৃষ্টি করছে। কেউ কেউ এআই শিখিয়ে আয় করছেন, কেউ কেউ এআই পরামর্শ সেবা দিতে কোম্পানি খুলছেন।
লাইটক্যাসলের বিশ্লেষণ অনুযায়ী, টেমপ্লেটভিত্তিক ওয়েব তৈরি এখন এআই টুল ভালোভাবে করতে পারে। কিন্তু কাস্টম লজিক, নিরাপত্তা ও বড় প্রতিষ্ঠানের জটিল সংযোগে এখনো মানুষের হস্তক্ষেপ লাগে। এ কারণেই এআই ইন্টিগ্রেশন ও চ্যাটবট তৈরির মতো কাজের চাহিদা বাড়ছে।
ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আপওয়ার্কের ‘ইন-ডিমান্ড স্কিলস ২০২৬’ প্রতিবেদনেও নতুন কাজের চাহিদা বাড়ার চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে প্ল্যাটফর্মটিতে এআই দিয়ে ভিডিও তৈরি ও সম্পাদনার দক্ষতার চাহিদা বেড়েছে ৩২৯ শতাংশ।
ব্রেন স্টেশন ২৩-এর রাইসুল কবির বলেন, এআইয়ে দক্ষ কর্মীর চাহিদাও বাড়ছে, এটা ঠিক।
অধ্যাপক বি এম মইনুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটএআই যত দ্রুত পরিবর্তন আনছে, দক্ষ কর্মী গড়ে তোলার প্রস্তুতি ততটা জোরালো নয়। শুধু নতুন বিভাগ বা ডিগ্রি চালু করলেই হবে না।বাংলাদেশে প্রস্তুতি ‘ঢিলেঢালা’
বাংলাদেশে এআই সম্পর্কে জানেন এমন প্রাপ্তবয়স্কদের মাত্র ৩৪ শতাংশ মনে করেন, ভবিষ্যতে এআই দেশের মানুষের জন্য উপকারী হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান গ্যালাপ ও মাইক্রোসফটের গত সেপ্টেম্বরে প্রকাশিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। প্রথম ধাপে যে ৩৭টি দেশের ফল প্রকাশ করা হয়েছে, তার মধ্যে এ হার বাংলাদেশেই সবচেয়ে কম।
বাংলাদেশে কতটি প্রতিষ্ঠানে এআই ব্যবহার শুরু হয়েছে, তার প্রকৃত হিসাব নেই। তবে প্রযুক্তিপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এআইয়ের ব্যবহার বাড়ছে। এতে বদলে যাচ্ছে কাজের ধরন।
সরকারের আইসিটি বিভাগ ও যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন সময়ে ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে। তবে এসব প্রশিক্ষণ কর্মসংস্থান ও আয়ের ক্ষেত্রে কতটা কাজে এসেছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এআইয়ের কারণে অনেক চাকরি যেমন চলে যাবে, আবার নতুন চাকরি তৈরি হবেবিশ্ববিদ্যালয় পর্যায়েও এআই ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল তৈরির কিছু উদ্যোগ রয়েছে। ইউজিসির খসড়া জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬-৩০), জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু এবং এআই ও মেশিন লার্নিংকেন্দ্রিক পাঠ্যক্রম সংশোধনের উদ্যোগ এর মধ্যে উল্লেখযোগ্য। তবে এসব উদ্যোগ শিল্প খাতের বাস্তব চাহিদার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
বাস্তব কাজের জন্য এআইয়ে দক্ষ কর্মী প্রস্তুত করার ক্ষেত্রে ‘ঢিলেঢালা’ভাব আছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, এআই যত দ্রুত পরিবর্তন আনছে, দক্ষ কর্মী গড়ে তোলার প্রস্তুতি ততটা জোরালো নয়। শুধু নতুন বিভাগ বা ডিগ্রি চালু করলেই হবে না।
আশার কথা হলো কাজের বাজারে নিজেকে এগিয়ে রাখতে নিজ উদ্যোগেই অনেকে এআইভিত্তিক নতুন নতুন দক্ষতা শিখছেন। এআইয়ের কারণে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানে চাকরি হারানো তরুণ এখন এআই ও মেশিন লার্নিং শিখছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘টিকে থাকতে হলে সময়ের সঙ্গে নিজেকেও বদলাতে হবে।’
চাকরির বাজারে নতুন প্রতিযোগিতা, এআই চাকরিই কেড়ে নেবে কি, বিবিসির বিশ্লেষণ

Source - www.prothomalo.com ↗