পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গতকাল রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (পিআইএমএস) চোখ পরীক্ষা ও চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে তাঁকে। আজ এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সূত্র জানিয়েছে, ইমরানের রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হয়েছে তাঁকে। ওই সূত্রের কথা, ‘তাঁর রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল...গত রাতে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান
চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান

ইমরানের আইনজীবীদের দাবি, কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই কমে গেছে ৭৪ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর।
গত আগস্টের পর এবারই প্রথম ইমরানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এবং চিকিৎসা শেষে কারাগারে ফিরিয়ে আনার ঘটনা জানা গেল। আগস্টেও তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
ইমরান খানের জ্বর বদলে দিয়েছিল ওয়াকার ইউনিসের জীবন২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা হয়। তিন বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে হওয়া অনেকগুলো মামলার আপিল এখনো বিচারাধীন। ইমরান অবশ্য সব সময়ই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে ইমরান খানের আইনি দল এবং তাঁর স্ত্রীকে কারাগারে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। ইমরানের আইনি দল এ তথ্য জানিয়েছে।
ইমরান খান: হাসপাতালের জন্য ক্রিকেটে ফেরা, এরপর বিশ্বকাপ জয়

Source - www.prothomalo.com ↗