মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক নেতা হাবিবুর রহমানসহ অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করা হয়েছে।
শ্রীমঙ্গলের বাসিন্দা এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে থানায় মামলাটি করেন। মামলায় বেআইনিভাবে পথরোধ, হত্যার উদ্দেশ্যে মারধর ও জখম এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
চাপাতি নিয়ে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলাপ্রীতম দাশ প্রথম আলোকে বলেন, হাসিব আল ইসলাম চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করায় তাঁর সঙ্গে আলোচনা করে গতকাল রাতে তিনি মামলা করেছেন। তাঁরা হাবিবুরসহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান। পুলিশ আসামিদের গ্রেপ্তার না করলে তাঁরা কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করবেন।
ছাত্রশক্তির হাসিবের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

মামলার প্রধান আসামি হাবিবুর রহমান (২৬) শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়নের রাধানগর গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৭ সালের ওই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। বর্তমানে তাঁর কোনো পদপদবি নেই।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেমামলার এজাহারে উল্লেখ করা হয়, গতকাল বেলা একটার দিকে স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে দিয়ে যাচ্ছিলেন হাসিব আল ইসলাম। তখন হাবিবুর রহমানসহ অজ্ঞাতনামা ১৫ জন আসামি দলবদ্ধ হয়ে চাপাতি ও চায়নিজ কুড়াল নিয়ে তাঁদের অটোরিকশার গতিরোধ করেন। এরপর তাঁরা হাসিব ও তাঁর স্ত্রীর ওপর অতর্কিতে হামলা করেন।
এজাহারে বলা হয়, হামলাকারীরা ২০২৪ সালের আন্দোলনে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রসঙ্গ তুলে তাঁদের হত্যার হুমকি দেন। একপর্যায়ে প্রধান আসামি হাবিবুর রহমান ধারালো চাপাতি দিয়ে হাসিবের মাথা লক্ষ্য করে কোপ দেন। হাসিব বাঁ হাত দিয়ে প্রতিহত করলে তাঁর কবজির নিচে গুরুতর জখম হয়। এ সময় অন্য আসামিরা লাঠি ও রড দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। হাসিব ও তাঁর স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। পরে হাসিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, গতকাল রাতে প্রীতম দাশ লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়। ঘটনার পর থেকেই হাবিবুর রহমান পলাতক। ভিডিও ফুটেজ সংগ্রহ করে হাবিবসহ হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। ইতিমধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

Source - www.prothomalo.com ↗