নরসিংদীর মাধবদীতে আতশবাজি ফোটানোর ঘটনায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণ ঘটেছে। এতে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। এতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে আজ বেলা ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখে তিতাস কর্তৃপক্ষ।