ফরিদপুরে ঘরে তৈরি কেকের ব্যবসা, স্বাবলম্বী হচ্ছেন শতাধিক নারী

জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ আয়োজনে কেক এখন উদযাপনের অন্যতম অনুষঙ্গ। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে কেকের চাহিদা এবং জনপ্রিয়তা পেয়েছে ঘরে তৈরি বিভিন্ন স্বাদের ও নকশার কেক। আর এই চাহিদাকে ঘিরেই ফরিদপুরে গড়ে উঠেছে নারীদের নতুন এক উদ্যোক্তা শ্রেণি। ঘরের রান্নাঘরে শখের বশে কেক তৈরি শুরু করে এখন অনলাইন ব্যবসায় সফল হচ্ছেন জেলার শতাধিক নারী।
Source - www.risingbd.com ↗