জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী মো. রেজওয়ান আহম্মেদকে (২৪) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম রিমান্ডের আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দিন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।... বিস্তারিত