Bangladesh · 2026-11-11 16:11:16

মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ

মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের একটি প্লাস্টিকের চেয়ার ও টিনের বেড়ার কাঠের কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা দলীয় কার্যালয়ে আগুন দেয়। এতে একটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গলে গেছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, রাত ১২টার পর থেকে বুধবার ভোরের যেকোনো সময় এ ঘটনা ঘটে। সকাল ১১টার দিকে কার্যালয় খোলার পর আগুন দেওয়ার বিষয়টি তাদের নজরে আসে।

পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং দুই লিটার পেট্রোলের বোতল উদ্ধার করেন। তবে ঘটনাস্থল থেকে দুই লিটারের বোতলে পেট্রোল উদ্ধারের দাবি অস্বীকার করে দৌলতপুর থানার (ওসি স্বপন কুমার সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিনুর রহমান বলেন, গত রাতে কে বা কারা দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এ বিষয়ে তারা সংবাদ সম্মেলন করবেন বলে জানান।

The post মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗