জয়পুরহাটের পাঁচবিবিতে ২২তম বারকান্দ্রী সুকুমার সিংহ বৌদ্ধ বিহারে অষ্ট পুরস্কারসহ সংঘদান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বারকান্দ্রী সুকুমার সিংহ বৌদ্ধ বিহার অঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নবাবগঞ্জের ছাতনীপাড়া আনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রী মৎ সোমানন্দ ভিক্ষু। অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন ঐতিহাসিক পাথরঘাটা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রী মৎ সুশীল প্রিয়।
বিশেষ ধর্মদেশক ছিলেন উচাই নির্মলা ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রী মৎ সংঘ রত্ন ভিক্ষু, পীরগাল পদ্মবীনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রী মৎ করুণা ভদ্র ভিক্ষু, রংপুর মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রী মৎ শুভ মিত্র ভিক্ষু, দিনাজপুরের কুরাপাড়া নব শালবন পদ্মবীনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রী মৎ শীল রক্ষিত ভিক্ষু, বারকান্দ্রী রাহুল শুক্তা সার্বজনীন বিদর্শন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রী মৎ সোমানন্দ ভিক্ষু, রংপুর জে এস ফুকুই বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রী মৎ মঙ্গলানন্দ ভিক্ষু শ্রী মৎ ব্রহ্মানন্দ ভিক্ষু, মহামান্য একদশ শ্বাসনশ্রী বির্দোশন ভাবনা কেন্দ্র পাথরঘাটার অধ্যক্ষ মৎ ব্রর্স্মানন্দ ভিক্ষু।
জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্ট পুরস্কারসহ সংঘদান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পাঁচবিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র দাস। সঞ্চালনায় ছিলেন বারকান্দ্রী সুকুমার সিংহ বৌদ্ধ বিহারের সভাপতি শ্রী বাবুল চন্দ্র সিংহ।
The post জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্ট পুরস্কারসহ সংঘদান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗