ছোট্ট একটা নৌকা। নিচের পানিতে হাজারো কুমির আর জলহস্তী, তীরে হাতি আর সিংহের টহল। এমন জায়গায় কেউ ডাইনোসরের হাড় খুঁজতে যায়? গিয়েছিলেন একদল আন্তর্জাতিক বিজ্ঞানী। জিম্বাবুয়ের কারিবা হ্রদে ঝুঁকি নিয়েই তাঁরা খুঁজে পান এক নতুন ডাইনোসরের ছড়ানো-ছিটানো হাড়।
আট বছরের খোঁড়াখুঁড়ি ও বিশ্লেষণ শেষে চলতি বছরের জুলাইয়ে এক গবেষণায় এর নাম দেওয়া হয়েছে মুসাঙ্গো মাতুসাদোনায়েনসিস।
নামের গল্প
স্থানীয় শোনা ভাষায় ‘মুসাঙ্গো’ মানে ‘ঝোপজঙ্গলে বাস’। নামটা যেমন ওই প্রত্যন্ত এলাকার প্রতি সম্মান, তেমনি সেই মানুষের প্রতিও, যিনি পুরো সফরে বিজ্ঞানীদের বন্য প্রাণী থেকে আগলে রেখেছিলেন। তিনি স্টিভ এডওয়ার্ডস। কাছের মাতুসাদোনা জাতীয় উদ্যানে তাঁর একটি সাফারি ক্যাম্প আছে। এলাকায় জীবাশ্ম থাকতে পারে, এ ইঙ্গিত প্রথমে তিনিই দিয়েছিলেন। প্রজাতির নামটাও এসেছে ওই উদ্যান থেকে।
২১ কোটি বছরের পুরোনো ডাইনোসরের সন্ধ্যান

পায়ের একটি হাড় থেকেই ২০২৪ সালে নাম পায় মুসাঙ্কুয়া সানিয়াতিয়েনসিস। প্রায় ৩৯০ কেজি ওজনের এই সরোপোডোমর্ফ জিম্বাবুয়ে থেকে নাম পাওয়া চতুর্থ ডাইনোসরকেমন ছিল ডাইনোসরটি
প্রায় ২১ কোটি বছর আগে, ট্রায়াসিক যুগের শেষ দিকে গন্ডোয়ানা মহাদেশের নদী-নালায় ঘুরে বেড়াত এই প্রাণী। চলত দুই পায়ে। ডিপ্লোডোকাসের মতো লম্বা গলার ডাইনোসরদের এটি আদি নিবাস।
লম্বায় ছিল সাড়ে ৪ মিটার, অর্থাৎ একটা ছোট হ্যাচব্যাক গাড়ির সমান। ওজন ২২২ কেজি। মারা যাওয়ার সময় বয়স ছিল প্রায় আট বছর, মানে প্রায় পূর্ণবয়স্ক। ধারণা করা হয়, এটি পানির ধারের গাছপালা খেত। তবে তৃণভোজী ছিল, নাকি সর্বভুক, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, মাথার খুলি পাওয়া যায়নি।
খুলি গেল কোথায়? হতে পারে কোনো শিকারি বা মৃতভোজী প্রাণী নিয়ে গেছে, কিংবা জীবাশ্ম হওয়ার আগেই নষ্ট হয়ে গেছে। অভিযানের নেতা জোনাহ চোইনিয়ের বলেন, এটা জীবাশ্মবিজ্ঞানীদের জন্য নতুন কিছু নয়। শত নমুনার মধ্যে হয়তো একটার কঙ্কাল পুরো পাওয়া যায়, আর সেসবের মধ্যে দশটায় একটার সঙ্গে মেলে খুলি। তাই অনেকটা কাজই অনুমানের ওপর চলে।
জুলাই মাসে প্রকাশিত একটি গবেষণায় ডাইনোসরটির বর্ণনা দেওয়া হয়েছে। প্রাণীটির ওজন ছিল আনুমানিক ২২২ কেজি। কোমর (ছবিতে দেখা যাচ্ছে), হাত, পা ও পায়ের পাতার যেসব হাড় পাওয়া গেছে, সেগুলো বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এটি নদীর তীরের গাছপালা খেয়ে বাঁচতযে শহরে ১০০ বছরেও কেউ ফেরেনিএখনো কেন অজানা
এই ডাইনোসর জিম্বাবুয়ে থেকে নাম পাওয়া মাত্র পঞ্চম ডাইনোসর। এখন প্রশ্ন হলো, এত দিন কেন এই অঞ্চল এত অবহেলিত ছিল?
গবেষকদের মতে, একটা কারণ দূরত্ব। অনেক জায়গায় পৌঁছানোই কঠিন, আর লোকালয় থেকে দূরে বলে স্থানীয় মানুষের হঠাৎ জীবাশ্ম খুঁজে পাওয়ার সুযোগও কম। আরেকটা কারণ ইতিহাস। পল ব্যারেটের ধারণা, ১৯৬৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত চলা স্বাধীনতার সংঘাতের সময় অনেক বিজ্ঞানী দক্ষিণ আফ্রিকায় চলে যান। দক্ষতার সেই ঘাটতি পুষিয়ে নিতে সময় লেগেছে।
অথচ ট্রায়াসিক থেকে জুরাসিক যুগের সন্ধিক্ষণ, যখন ডাইনোসররা পৃথিবীর প্রধান প্রাণী হয়ে উঠছিল, তা বোঝার জন্য এ অঞ্চল সোনার খনি। অত পুরোনো পাথর পৃথিবীতে কম, তাতে জীবাশ্ম আরও কম। কিন্তু কারিবার মতো এলাকায় কাদা-বালু জমে তৈরি হওয়া পাললিক স্তরে হাড় ভালোভাবে টিকে থাকে।
ব্যারেটের কথায়, এত দিন ধরে নেওয়া হতো দক্ষিণ আফ্রিকার ডাইনোসর সবখানেই প্রায় একই রকম। কিন্তু যত খোঁজা হচ্ছে, তত বোঝা যাচ্ছে, এরা ভিন্ন ভিন্ন।
এই দলটিই ২০২৪ সালে একই এলাকা থেকে মুসাঙ্কুয়া সানিয়াতিয়েনসিস নামে আরেক ডাইনোসরের খোঁজ দিয়েছিল। ২০২৭ সালের শুরুতে তারা আবার কারিবায় ফিরছে। আগের অভিযানগুলোয় জিম্বাবুয়ের বিজ্ঞানীরাও ছিলেন। পাওয়া নমুনা শেষ পর্যন্ত রাখা হবে দেশটির ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে।
জিম্বাবুয়ের ‘ডাইনোসর নবজাগরণ’ বলতে চান না চোইনিয়ের। তবে নতুন করে আগ্রহ যে তৈরি হয়েছে, তা মানেন। আর এসব আবিষ্কার তাঁর কাছে ‘হিমশৈলের চূড়া’মাত্র।
মাটির নিচে এখনো অনেক গল্প অপেক্ষা করছে।

Source - www.bondhushava.com ↗