Bangladesh · 2026-11-11 17:09:18

উড়ন্ত গাড়ি আসছে আগামী বছর, মাত্র ‘পাঁচ মিনিটের’ শেখাতেই উড়বে আকাশে!

উড়ন্ত গাড়ি আসছে আগামী বছর, মাত্র ‘পাঁচ মিনিটের’ শেখাতেই উড়বে আকাশে!
আসছে উড়ন্ত গাড়ি। দুই আসনের এ গাড়িতে থাকবে চালকবিহীন (অটোপাইলট) ব্যবস্থা। উড়ন্ত গাড়ি নির্মাতা একটি চীনা প্রতিষ্ঠান বলেছে, আগামী গ্রীষ্মেই চীনে মানুষ এ ধরনের উড়ন্ত গাড়িতে ভ্রমণ শুরু করতে পারবেন।
এক্সপেং নামের ওই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ডেলি ঝাও বলেন, আগামী বছরের দ্বিতীয় ভাগেই উড়ন্ত গাড়ি বাজারে আসবে। সম্ভাব্য দাম ৩ লাখ ডলার (সাড়ে ৩ কোটি টাকার বেশি)। গাড়িটি স্বল্প উচ্চতা দিয়ে উড়বে। শুরুতে চীনের গ্রামীণ এলাকার শখের ব্যবহারকারী এবং জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের ব্যবহারের জন্য এটি প্রস্তুত করা হবে।
প্রশিক্ষিত পাইলট ঝাওয়ের দাবি, মাত্র ৫ মিনিটে তিনি যে কাউকে এটি ওড়ানো শেখাতে পারবেন।এক্সপেং প্রায় ১০ বছর ধরে এ ধরনের গাড়ির উন্নয়নে কাজ করে যাচ্ছে। অবশেষে চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে সীমিত পরিসরে তাদের উড়ন্ত যান ব্যবহারের অনুমতি দিয়েছে। গাড়ির উন্নয়নে কাজ করার সময় প্রতিষ্ঠানটি তাদের গুয়াংজু কার্যালয়ে উড়ন্ত মোটরসাইকেলের পরীক্ষামূলক উড্ডয়নও করেছে।
উড়ন্ত গাড়ির ছোট ককপিটটি আকারে ফিয়াট ৫০০ গাড়ির প্রায় সমান। ড্রোনের মতো ব্যাটারিচালিত ছয়টি পাখার সাহায্যে যানটি আকাশে ওড়ে। আর এটি নিয়ন্ত্রণ করা যায় একটি সাধারণ জয়স্টিক (গিয়ার হ্যান্ডল) দিয়ে।
নির্দিষ্ট গন্তব্য ঠিক করে দিলে যানটি নিজে থেকেই সেখানে উড়ে যেতে পারে। প্রশিক্ষিত পাইলট ঝাওয়ের দাবি, মাত্র পাঁচ মিনিটেই তিনি যে কাউকে এটি ওড়ানো শেখাতে পারবেন।
এই উড়ন্ত যানের দামের মধ্যেই ফোর্ড ট্রানজিটের মতো আকারের ছয় চাকার একটি ভ্যান অন্তর্ভুক্ত রয়েছে। একেবারে হলিউডের সিনেমা ‘ট্রান্সফরমার্স’-এর মতো ভ্যানটির পেছনের অংশ খুলে সেখান থেকে উড়ন্ত যানটি বেরিয়ে আসে বলে জানান ঝাও।
প্রায় এক দশক ধরে ঝাও উড়ন্ত গাড়ি তৈরির কাজ করছেন। তিনি বলেন, হ্যারি পটারের গল্পে উড়ন্ত প্রাণীর পিঠে করে মানুষের চলাচল এবং স্পাইডার-ম্যান কমিকসের গ্রিন গবলিনের উড়ন্ত স্কেটবোর্ড তাঁকে এ ধরনের যান তৈরিতে কিছুটা অনুপ্রাণিত করেছে।
এই উড়ন্ত যানের দামের মধ্যেই ফোর্ড ট্রানজিটের মতো আকারের ছয় চাকার একটি ভ্যান অন্তর্ভুক্ত রয়েছেগতকাল মঙ্গলবার পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত ওয়েব সামিটে ঝাও বলেন, ‘এমন এক পৃথিবী আসতে চলেছে, যেখানে সবাই চালকের আসনে বসতে পারবেন।’ সেখানে যানটির একটি নমুনা প্রদর্শন করা হয়। এটি দেখতে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন।
ঝাও বলেন, যানটি ব্যবহার করতে গিয়ে এখন পর্যন্ত কেউ আহত হননি। এটিকে উড়ন্ত গাড়ি বলা হলেও এতে কোনো চাকা নেই; বরং এটি হেলিকপ্টারের মতো একধরনের ড্রোন।
ডেলি ঝাও, এক্সপেংয়ের প্রধান নির্বাহীএমন এক পৃথিবী আসতে চলেছে, যেখানে সবাই চালকের আসনে বসতে পারবেন।ঝাও বলেন, যাঁরা ডাইভিং, সার্ফিং, দুর্গম পথে গাড়ি চালানো এবং উড়তে পছন্দ করেন, শুরুতে তাঁদেরই লক্ষ্য করে যানটি বাজারে আনা হবে।
গত মাসে ইলন মাস্ক তাঁর প্রতিষ্ঠান টেসলার তৈরি উড়ন্ত গাড়ির একটি নমুনা প্রদর্শন করেন।
বৈদ্যুতিক গাড়ি ও ড্রোন প্রযুক্তি উন্নয়নে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। এর মধ্যে ঝাও বলেন, মাস্কের প্রদর্শিত যানটি আসলে ‘শূন্যে লাফ দিচ্ছিল, প্রকৃত অর্থে উড়ছিল না’।
এক্সপেংয়ের তৈরি উড়ন্ত যানটি মাটি থেকে সর্বোচ্চ এক কিলোমিটার উচ্চতায় উড়তে পারে। তবে সেসনার মতো সাধারণ হালকা উড়োজাহাজের তুলনায় এর উড্ডয়ন উচ্চতা অনেক কম।
ঝাও বলেন, ‘আমি এমন একটি সম্ভাব্য ভবিষ্যৎ প্রজন্মের যান দেখার অপেক্ষায় আছি, যেটি সত্যিকার অর্থেই উড়তে পারবে।’
যানটি একবারে সর্বোচ্চ ৩০ কিলোমিটার উড়তে পারে। শিগগিরই এ দূরত্ব দ্বিগুণ করার কাজ চলছে।মাস্কের প্রদর্শনীকে সার্কাসের কসরতের সঙ্গে তুলনা করা যায় কি না, জানতে চাইলে তাতে সম্মতি জানান ঝাও।
তবে এক্সপেংয়ের ‘উড়ন্ত গাড়ি’র ব্যবহারেও সীমাবদ্ধতা রয়েছে। চীনে শুধু অনুমোদিত পার্ক এলাকায় এবং দুর্গম স্থানে পৌঁছাতে জরুরি সেবার কাজে এটি ব্যবহার করা যাবে।
যানটি একবারে সর্বোচ্চ ৩০ কিলোমিটার উড়তে পারে। শিগগিরই এই দূরত্ব দ্বিগুণ করার কাজ চলছে।
উড়ন্ত গাড়ি আনলেন ইলন মাস্ক—কী আছে এতেএ উড়ন্ত যান বাজারে আনার উদ্যোগ চীনের সরকারের বৃহত্তর পরিকল্পনারই অংশ। বেইজিং এ পরিকল্পনাকে বলছে ‘লো-অল্টিটিউড ইকোনমি’। এর আওতায় ড্রোন ও উড়ন্ত গাড়ি তৈরি করা হচ্ছে। প্রথমে পণ্য পরিবহনে, এরপর মানুষ চলাচলে এসব যান ব্যবহার করা হবে। গ্রামীণ এলাকা থেকে শুরু করে ধীরে ধীরে শহরগুলোয়ও এর ব্যবহার বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।
ভবিষ্যতে সব গাড়িরই ডানা গজাবে এবং সব ধরনের পরিবহনব্যবস্থা দ্বিমাত্রিক জগৎ থেকে ত্রিমাত্রিক জগতে চলে যাবে।ঝাও বলেন, চীনে উড়ন্ত যান তৈরির কাজ করছে, এমন প্রায় ২০টি প্রতিষ্ঠানের একটি তাঁর। তিনি বলেন, ‘ভবিষ্যতে সব গাড়িরই ডানা গজাবে এবং সব ধরনের পরিবহনব্যবস্থা দ্বিমাত্রিক জগৎ থেকে ত্রিমাত্রিক জগতে চলে যাবে।’
উড়ন্ত গাড়ির ব্যবহার বৃদ্ধি করতে সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে তাঁর প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে বলে জানান তিনি। ঝাও বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব ইউরোপের বাজারে প্রবেশ করতে চাই।’
যেভাবে উড়বে টেসলার উড়ন্ত গাড়ি

Source - www.prothomalo.com ↗