কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যাকাণ্ডের একমাত্র আসামি মোবারক হোসেনকে (২৯) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা এবং তাঁর মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কবিরাজ মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর) আবদুল মোতালেব মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (২০০৩ সালে সংশোধিত)–এর ৯(২) ধারায় ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে মোবারককে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। এ ছাড়া দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২ ধারায় তাহমিনা বেগমকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেনের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার কাবিলপুর গ্রামে। তিনি কুমিল্লা নগরের বাগিচাগাঁও কাজীবাড়ি এলাকায় ভাড়া থাকতেন। পেশায় কবিরাজ পরিচয়ে বিভিন্ন স্থানে ঝাড়ফুঁক করতেন। এ ছাড়া তিনি মাদ্রাসায় শিক্ষকতাও করতেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুরি এলাকায় ভাড়া বাসায় ওই শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর সকালে ওই বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। প্রথমে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছিল। পরে তদন্তে মোবারকের সংশ্লিষ্টতা পাওয়া যায়। ৯ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
ঘটনার পর পুলিশ জানিয়েছিল, ঝাড়ফুঁকের মাধ্যমে ছাত্রীকে বশে এনে ধর্ষণ করেছিলেন মোবারক। এ সময় বিষয়টি দেখে ফেলায় তাঁর মাকে হত্যা করেন তিনি। পরে ছাত্রীকেও হত্যা করেন।
এই রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন মামলার বাদী। তিনি বলেন, ‘আসামি মোবারকের ন্যক্কারজনক ঘটনার কারণে আমি আমার মা ও একমাত্র বোনকে হারিয়েছি। তদন্তে একটু বেশি সময় লাগলেও তদন্ত শেষে বিজ্ঞ আদালত দ্রুত রায় ঘোষণা করেছেন। আমি চাই, এই রায় দ্রুত বাস্তবায়ন হোক।’
২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুরি এলাকায় ভাড়া বাসায় ওই শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর সকালে ওই বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আয়েশা বেগম বলেন, মামলায় কোনো প্রত্যক্ষদর্শী ছিলেন না। ভিডিও ফুটেজ নিয়েও কিছু বিতর্কের জায়গা ছিল। তবে ডিএনএ পরীক্ষায় কিছু আলামত পাওয়া যাওয়ায় সেসব বিষয়ে তাঁদের পক্ষে যুক্তি তুলে ধরা কঠিন হয়েছে।
সাদেকুর রহমান, আদালত পুলিশের পরিদর্শকএজলাস থেকে দণ্ডপ্রাপ্ত আসামিকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় শিক্ষার্থীরা একটু বিশৃঙ্খলার চেষ্টা করেন। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।রায় ঘোষণার পর উত্তেজনা
এদিকে রায় ঘোষণার পর দুপুর সাড়ে ১২টার দিকে আসামি মোবারক হোসেনকে এজলাস থেকে আদালত পুলিশের হেফাজতে নেওয়ার সময় উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় নিহত ছাত্রীর সহপাঠীসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আসামিকে মারধর করেন বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান। একপর্যায়ে আসামি ও পুলিশ সদস্যরা দৌড়ে দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। শিক্ষার্থীরাও তাঁদের পেছনে ধাওয়া করেন। পরে কিছুটা দূরে পুলিশ সদস্য ও আইনজীবীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান প্রথম আলোকে বলেন, এটা তেমন বড় কোনো ঘটনা নয়। এজলাস থেকে দণ্ডপ্রাপ্ত আসামিকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় শিক্ষার্থীরা একটু বিশৃঙ্খলার চেষ্টা করেন। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আসামির ওপর হামলা বা অন্য কোনো ঘটনা ঘটেনি। নিয়ম অনুযায়ী আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

Source - www.prothomalo.com ↗