Bangladesh · 2026-11-11 16:45:42

একঝলক (১১ নভেম্বর ২০২৬)

একঝলক (১১ নভেম্বর ২০২৬)
শীত আসার আগেই নানা রঙের ফুলে সেজেছে চারপাশ। বাগানে ফুটে থাকা জারবেরা ডেইজি ছড়াচ্ছে সৌন্দর্য। আভে মারিয়া চার্চ, তাড়াশ, সিরাজগঞ্জ, ১১ নভেম্বরকাপ্তাই হ্রদের পাড়ে ঝোপঝাড়ের মধ্যে ঝিঙেলতায় ফুটেছে ঝিঙেফুল। বালুখালী হর্টিকালচার সেন্টার, রাঙামাটি, ১১ নভেম্বর ডিঙি নৌকায় করে জাল নিয়ে মাছ ধরতে কাপ্তাই হ্রদের দিকে যাচ্ছে একদল জেলে। ব্রাহ্মণটিলা, রাঙামাটি, ১১ নভেম্বরবিলের পাশে বিদ্যুতের তারে বসে আছে একটি মেছো ইগল। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ১১ নভেম্বরস্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণের জন্য মাটির চারি নিয়ে যাওয়া হচ্ছে। বাহিরদিয়া, ফরিদপুর, ১১ নভেম্বর আশপাশে ভালো পুকুর না থাকায় দূর থেকে কলসিতে রান্নার পানি সংগ্রহ করে আলপথ ধরে বাড়ি ফিরছেন দুই গৃহবধূ। ছোনপচা, ফরিদপুর, ১১ নভেম্বর মাঠেই
ধান শুকিয়ে বস্তায় ভরছেন কৃষকেরা। বাম্পার ফলনে তাঁদের মুখে হাসি ফুটেছে। দাউদকান্দি, কুমিল্লা, ১১ নভেম্বরভ্যানে করে পাইকারি বাজার থেকে আখ কিনে নিয়ে যাচ্ছেন এক খুচরা বিক্রেতা। খুলনা সিটি বাইপাস সড়ক, ১১ নভেম্বরগোধূলিবেলায় ডিঙি নৌকা নিয়ে মাছ শিকারে ব্যস্ত দুই ব্যক্তি। বালিখলা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১০ নভেম্বরসবুজের মাঝে ফুটে আছে হলুদ-কমলা রঙের কলাবতী ফুল। বাগমারা, খুলনা, ১১ নভেম্বর

Source - www.prothomalo.com ↗