ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটের টেস্টের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন তিনি।
অন্যদিকে আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন রহমত শাহ। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। দেশটির ক্রিকেট ইতিহাসে টেস্ট র্যাঙ্কিংয়ের যেকোনো বিভাগে সেরা দশে ওঠা প্রথম ক্রিকেটার রহমত।
জিম্বাবুয়ের বিপক্ষে শারজায় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন রহমত। তাতেই ছয় ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। একই সঙ্গে ক্যারিয়ারসেরা ৭৩৫ রেটিং পয়েন্টও অর্জন করেছেন তিনি। ম্যাচটি শেষ হয়েছে ড্রয়ে।
রেকর্ড ৩৩৪ রান করে হৃদয়ের অনেক বড় লাফ, রহমতের ইতিহাস

এটি রহমতের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি, চলতি বছরে দ্বিতীয়। সেরা দশে ঢোকার পথে তিনি পেছনে ফেলেছেন ভারতের অধিনায়ক শুবমান গিল, দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম ও শ্রীলঙ্কার ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিসকে।
এর আগে চলতি মাসেই ওয়ানডে ক্রিকেটেও নতুন উচ্চতায় পৌঁছেছিল আফগানিস্তান। জিম্বাবুয়ে ও বাংলাদেশসহ আয়োজিত ত্রিদেশীয় সিরিজ জিতে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে আসে দলটি।
শারজায় দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিনও। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২০৬ রান করা এই ব্যাটসম্যান টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৮তম স্থানে।
রহমত শাহ এখন সেরা দশে এদিকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর র্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। সিরিজে ১৬ উইকেট নিয়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান ১১ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় যৌথভাবে ১৯তম স্থানে উঠেছেন। ক্যারিয়ারের সেরা ৬৬৫ রেটিং পয়েন্টও অর্জন করেছেন তিনি।
ওয়ানডেতে সবচেয়ে বেশি মেডেন ওভার করেছেন কোন ৫ বোলারওয়েস্ট ইন্ডিজের আরেক ক্রিকেটার জাস্টিন গ্রিভস টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যৌথভাবে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ৪৬ ও ৫১ রানের দুটি ইনিংস খেলার পাশাপাশি একটি উইকেট নিয়েছিলেন তিনি।
ব্যাটসম্যানদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের কাভেম হজ ১২ ধাপ এগিয়ে ৫২তম স্থানে উঠেছেন। বাংলাদেশের হৃদয়ও বড় লাফ দিয়েছেন। আগে সেরা ১০০-এর বাইরে থাকা এই ব্যাটসম্যান উঠে এসেছেন ৬০তম স্থানে। তাঁর উন্নতি হয়েছে ১১৫ ধাপ। ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার-ব্যাটসম্যান আমির জাঙ্গুও ২৮ ধাপ এগিয়ে হয়েছেন ৬২তম।
চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান

Source - www.prothomalo.com ↗