Bangladesh · 2026-11-11 16:25:34

অচলাবস্থা কাটিয়ে ওঠার চেষ্টায় তথ্য কমিশন

অচলাবস্থা কাটিয়ে ওঠার চেষ্টায় তথ্য কমিশন
প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ১ লাখ ৬৭ হাজার তথ্য প্রাপ্তির আবেদন জমা পড়ে।

এসব আবেদনের প্রায় ৯৫ শতাংশের বিপরীতে তথ্য পেয়েছেন আবেদনকারীরা।

দুই বছরের অচলাবস্থা কাটিয়ে আবার সচল হওয়ার চেষ্টা করছে তথ্য কমিশন। প্রধান তথ্য কমিশনার ও অপর দুই তথ্য কমিশনার নিয়োগের পর জমে থাকা সাড়ে ৯০০ অভিযোগ নিষ্পত্তির জন্য শুনানি শুরু হচ্ছে এ মাসে। তথ্য অধিকার আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে তথ্য মেলাসহ কিছু কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। নতুন কমিশন ১০০ দিনের অগ্রাধিকার নির্ধারণের কাজও করছে।
অবশ্য কমিশনে জনবলসংকট রয়েছে। ফলে সীমিত জনবল নিয়ে এসব উদ্যোগ কতটা এগিয়ে নেওয়া সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে। এ ছাড়া আছে আরও কিছু চ্যালেঞ্জ।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর তৎকালীন কমিশনের পদত্যাগ ও সরিয়ে দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে কমিশন গঠন করা হয়নি। বিএনপি ক্ষমতায় আসার আট মাস পর গত ১৭ অক্টোবর নতুন কমিশন গঠন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম খান প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। অপর দুই তথ্য কমিশনার হলেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
তথ্য কমিশন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কমিশন সচল না থাকায় প্রায় সাড়ে ৯০০ অভিযোগ জমা পড়েছে। ১৬ নভেম্বর থেকে এসব অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে শুনানি শুরু হবে। পাশাপাশি ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তথ্য মেলার আয়োজন করা হচ্ছে।
তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী, সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য পাওয়ার অধিকার রয়েছে নাগরিকদের। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অনুযায়ী তথ্য চেয়ে নির্ধারিত সময়ে তথ্য না পেলে, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য পেলে কিংবা আবেদনের বিষয়ে সন্তোষজনক সাড়া না পেলে তথ্য কমিশনে অভিযোগ করতে পারেন; কিন্তু প্রায় দুই বছর কমিশন অচল থাকায় তথ্য পাওয়ার জন্য আইনি প্রক্রিয়ার আশ্রয় নেওয়া নাগরিকদের অভিযোগও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এতে তথ্য অধিকার আইনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে।দুই বছর পর প্রধান তথ্য কমিশনার, দুই কমিশনার পেল তথ্য কমিশনপ্রাথমিক পরিকল্পনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) নাম রয়েছে। পাবলিক ও বেসরকারি এই ছয় বিশ্ববিদ্যালয়ে পৃথক দিনে মেলা অনুষ্ঠিত হবে। এর উদ্দেশ্য—শিক্ষার্থী ও শিক্ষকদের তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করা। মেলায় বিভিন্ন বিষয়ে স্টল থাকবে। সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এসব স্টল পরিচালনা করবে।
জানতে চাইলে তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান বলেন, তাঁরা অংশীজনদের সঙ্গে সভা করছেন। অভিযোগ নিষ্পত্তির জন্য শুনানিও শুরু করতে যাচ্ছেন। সংশ্লিষ্ট কমিটিগুলোকেও সচল করা হচ্ছে। তিনি বলেন, তথ্য অধিকার আইন খুবই ভালো; কিন্তু মানুষ এখনো আইনটি সম্পর্কে ঠিকমতো জানেন না। তাই মানুষকে সচেতন করার ওপর তাঁরা গুরুত্ব দিচ্ছেন। তথ্য মেলার মাধ্যমেও সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কমিশনের সক্ষমতা বাড়ানোর বিষয়েও তাঁরা গুরুত্ব দিচ্ছেন।
রিজওয়ান-উল-আলম, সহযোগী অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়প্রথমত, আন্তর্জাতিক সূচকে যেসব ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে রয়েছে, সেগুলো চিহ্নিত করে সেসব বিষয়ে বিশেষ নজর দিতে হবে। দ্বিতীয়ত, দ্রুত একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা দরকার।তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী, সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য পাওয়ার অধিকার রয়েছে নাগরিকদের। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অনুযায়ী তথ্য চেয়ে নির্ধারিত সময়ে তথ্য না পেলে, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য পেলে কিংবা আবেদনের বিষয়ে সন্তোষজনক সাড়া না পেলে তথ্য কমিশনে অভিযোগ করতে পারেন; কিন্তু প্রায় দুই বছর কমিশন অচল থাকায় তথ্য পাওয়ার জন্য আইনি প্রক্রিয়ার আশ্রয় নেওয়া নাগরিকদের অভিযোগও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এতে তথ্য অধিকার আইনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে।
রাজধানীর আগারগাঁওয়ে আধুনিক একটি ভবনে তথ্য কমিশনের প্রধান কার্যালয়। তবে কমিশনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে জনবলসংকট।তথ্য কমিশন গঠন নিয়ে বাংলাদেশ একটি বিব্রতকর বিশ্বরেকর্ডের মুখোমুখি: ইফতেখারুজ্জামান১ লাখ ৬৭ হাজার তথ্য প্রাপ্তির আবেদন
বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার অধিকার রয়েছে নাগরিকদের। এ অধিকার নিশ্চিত করতে ২০০৯ সালে প্রণীত হয় তথ্য অধিকার আইন। তার আলোকে প্রতিষ্ঠা করা হয় তথ্য কমিশন; কিন্তু আইন প্রণয়নের ১৬ বছরের বেশি সময় পরও প্রশ্ন রয়েছে, নাগরিকের তথ্য পাওয়ার অধিকার বাস্তবে কতটা নিশ্চিত করতে পারছে কমিশন।
কমিশনের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ১ লাখ ৬৭ হাজার তথ্য প্রাপ্তির আবেদন জমা পড়ে। কমিশনের একজন কর্মকর্তার ভাষ্য—এসব আবেদনের প্রায় ৯৫ শতাংশের বিপরীতে আবেদনকারীরা তথ্য পেয়েছেন। বাকি আবেদনকারীরা তথ্য না পেয়ে কমিশনে অভিযোগ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ৫ হাজার ৮০৪টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে শুনানির জন্য অভিযোগ গ্রহণের হার ৫৫ দশমিক ৭০ শতাংশ। আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ না করায় অনেক আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয় না।
তথ্য কমিশন অভিযোগের শুনানি করে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দোষী হলে অভিযোগের গুরুত্ব বিবেচনায় ক্ষতিপূরণ ধার্য করতে পারে। জরিমানা আরোপের পাশাপাশি বিশেষ ক্ষেত্রে তথ্য সরবরাহ না করাকে অসদাচরণ হিসেবে গণ্য করে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করারও সুযোগ রয়েছে।তথ্য কমিশনে শুধু অভিযোগ জমাই পড়ছে সরকারি দপ্তরের বিরুদ্ধে বেশি অভিযোগ
২০২৩ সালের অভিযোগের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ওই বছর শুনানির জন্য ৩২৪টি অভিযোগ গ্রহণ করে তথ্য কমিশন। এর মধ্যে সাধারণ নাগরিক ১৯৮ জন, সাংবাদিক ১২০ জন ও বাকি অন্য পেশার। অভিযোগের মধ্যে ২৮২টিই ছিল সরকারি দপ্তরের বিরুদ্ধে। এসব দপ্তরের মধ্যে রয়েছে মন্ত্রণালয় বা বিভাগ, দপ্তর বা সংস্থার প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয়, সিটি করপোরেশন, অধিদপ্তর, জেলা ও উপজেলা কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, পৌরসভা, ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ভূমি অফিস। বাকি ৪২টি অভিযোগ ছিল বেসরকারি দপ্তরের বিরুদ্ধে।
তথ্য কমিশন অভিযোগের শুনানি করে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দোষী হলে অভিযোগের গুরুত্ব বিবেচনায় ক্ষতিপূরণ ধার্য করতে পারে। জরিমানা আরোপের পাশাপাশি বিশেষ ক্ষেত্রে তথ্য সরবরাহ না করাকে অসদাচরণ হিসেবে গণ্য করে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করারও সুযোগ রয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯৬ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ক্ষতিপূরণ, জরিমানা বা বিভাগীয় শাস্তি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। তবে এসব আদেশের মধ্যে কতজন কর্মকর্তা জরিমানা দিয়েছেন এবং কত ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত জানা যায়নি।
তথ্য কমিশন ২২ মাস ধরে কার্যত অচল ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের তাগিদ
রাজধানীর আগারগাঁওয়ে আধুনিক একটি ভবনে তথ্য কমিশনের প্রধান কার্যালয়। তবে কমিশনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে জনবলসংকট।
গত রোববার কমিশনের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তথ্য কমিশনে অনুমোদিত পদ রয়েছে ৬৮টি। প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনারসহ বর্তমানে কর্মরত আছেন ২৭ জন। তাঁর ভাষ্য, কমিশনকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হলে পর্যাপ্ত জনবল নিয়োগ দিতে হবে।
জনবলসংকটের কারণে অভিযোগ নিষ্পত্তি, শুনানি, তথ্য অধিকার আইন সম্পর্কে প্রচার, প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনায় কতটা প্রভাব পড়বে, তা-ও গুরুত্বপূর্ণ বিষয়।
তথ্য অধিকার আইনের উদ্দেশ্য হলো সরকারি ও নির্দিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করা; কিন্তু তথ্য চেয়ে আবেদন করার পরও অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ে তথ্য না পাওয়া, অসম্পূর্ণ তথ্য দেওয়া কিংবা তথ্য দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে কমিশনকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, অচলাবস্থা কাটিয়ে নতুন কমিশন কাজ শুরু করলেও সামনে রয়েছে একাধিক চ্যালেঞ্জ। জমে থাকা অভিযোগ নিষ্পত্তির পাশাপাশি নতুন অভিযোগ দ্রুত নিষ্পত্তি, জনবলসংকট দূর করা এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানো—সবকিছুই একসঙ্গে এগিয়ে নিতে হবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রিজওয়ান-উল-আলম প্রথম আলোকে বলেন, এই মুহূর্তে তথ্য কমিশনের দুটি বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রথমত, আন্তর্জাতিক সূচকে যেসব ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে রয়েছে, সেগুলো চিহ্নিত করে সেসব বিষয়ে বিশেষ নজর দিতে হবে। দ্বিতীয়ত, দ্রুত একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা দরকার।
তথ্য কমিশন ও তথ্য অধিকার আইনের সংস্কার প্রয়োজন

Source - www.prothomalo.com ↗