দরিদ্রতম পরিবারের প্রথম মেয়েসন্তান, যাঁরা নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছান, তাঁদের অনুপ্রাণিত করতে দেওয়া হয় আইডিএলসি ও প্রথম আলো ট্রাস্টের ‘অদ্বিতীয়া’ বৃত্তি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ছাত্রী। আবাসন, টিউশন ফি মওকুফসহ নানা সুবিধা দেয় এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১২ সাল থেকে ট্রান্সকম গ্রুপের সহযোগিতায় ৪২ জন এবং ২০১৭ সাল থেকে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সহযোগিতায় ১০১ জনসহ মোট ১৪৩ জন এই বৃত্তি পেয়েছেন। ৮৬ জনের এরই মধ্যে স্নাতক শেষ হয়েছে। তাঁদের অনেকেই দেশে-বিদেশে ভালো অবস্থানে আছেন। এ বছর বৃত্তি পেয়েছেন ১৫ জন। পড়ুন তাঁদের মধ্যে ৫ জনের গল্প।
ভেবেছিলাম, কলেজের পর আর পড়া হবে না: সুম্পি তঞ্চঙ্গ্যা
রাঙামাটির রইন্যাছড়িপাড়ার সুম্পি তঞ্চঙ্গ্যাছোটবেলা থেকেই ইচ্ছা ছিল উচ্চশিক্ষা নিয়ে নিজের পায়ে দাঁড়াব, আমার মতো অসহায় শিক্ষার্থীদের পাশে থাকব; কিন্তু আর্থিক সংকটের কারণে সেই পথ কখনোই সহজ ছিল না। বাবা ছিলেন কৃষক, মা গৃহিণী। বড় ভাই রেস্তোরাঁয় কাজ করেন। তাঁর সামান্য আয়েই চলে পরিবার।
‘ভেবেছিলাম, কলেজের পর আর পড়া হবে না’

২০১৪ সালে মায়ের অস্ত্রোপচারের পর তিনি আর আগের মতো কাজ করতে পারেননি। ২০২৫ সালে বাবার পায়ের গোড়ালিতেও গুরুতর সমস্যা দেখা দেয়। চিকিৎসকেরা ভারী কাজ করতে নিষেধ করেন; অথচ পাহাড় থেকে কাঁধে করে মালামাল বহন করাই ছিল বাবার কাজ। তাঁর আয় বন্ধ হয়ে যাওয়ায় সংকট আরও বাড়ে।
তখন আমি এইচএসসি পরীক্ষার্থী। হোস্টেলে মাসে দুই হাজার টাকা দিতে হতো। সেটিও দিতে পারিনি বলে গ্রাম থেকে কলেজে যাতায়াত করতে হতো। অনেক সময় গাড়িভাড়াও থাকত না। কোচিং করার সামর্থ্য ছিল না। এইচএসসির ফল প্রকাশের পর ভেবেছিলাম, হয়তো আর পড়া হবে না। বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে বড় ভাই আমাকে এইউডব্লিউর ভর্তি পরীক্ষায় বসার সুযোগ করে দেন। এখন মনে হয়, একটা অসম্ভব স্বপ্ন সত্যে পরিণত হয়েছে।
এইচএসসির পরই ঠিক হয়েছিল, আমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে: শুনিতা বড়ুয়া
চট্টগ্রামের ফটিকছড়ির শুনিতা বড়ুয়াছোটবেলা থেকে স্বপ্ন ছিল, নিজের একটা ল্যাপটপ কিনব; কিন্তু পরিবারের অবস্থা ছিল এমন যে স্বপ্নটা আকাশকুসুম কল্পনাই মনে হতো।
মা-বাবা কেউই এসএসসি পর্যন্ত পড়ার সুযোগ পাননি। বাবার স্থায়ী কোনো আয় নেই, দিনমজুরি করেন। মা গৃহিণী। ছোট ভাই দশম শ্রেণিতে পড়ে।
এইচএসসি শেষ করার পরই পরিবারের আর্থিক অবস্থার কারণে সিদ্ধান্ত হয়েছিল, আমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে; কিন্তু নিজের পড়াশোনা ও ভবিষ্যতের স্বপ্নের কথা ভেবে আমি রাজি হইনি।
এইউডব্লিউতে পড়ার সুযোগ আমার সামনে নতুন আশার দরজা খুলে দিয়েছে। অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি পেলে পড়াশোনার ব্যয় মেটানো সহজ হবে, পরিবারের ওপর চাপ কমবে। কে জানে, হয়তো ছোটবেলার স্বপ্নটাও পূরণ করে ফেলতে পারব। আশা করি, একটা ল্যাপটপ কিনতে পারলে সেটি আমার শিক্ষাজীবনে অনেক কাজে লাগবে। আমি চাই, অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি কাজে লাগিয়ে পড়ালেখায় আরও মনোযোগী হব। ভবিষ্যতে পরিবার ও সমাজের জন্য কিছু করব।
ইউটিউব দেখে পড়ালেখা করে জিপিএ–৫ত্রাণ, ধার ও স্বজনদের সহায়তায় দিন কেটেছে: তাবাসসুম আক্তার
নাটোরের একডালার মেয়ে তাবাসসুম আক্তারবাবা ছিলেন বেকার। তাই পাঁচ বছর বয়সে আমাকে পাঠিয়ে দেওয়া হয় নানাবাড়ি। নানা দিনমজুর ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়লে ২০১৭ সালে আবার মা-বাবার কাছে ফিরে আসি। কিন্তু সুখ আমার কপালে ছিল না। ২০১৯ সালের ৩০ মার্চ বাবা আমার মাকে হত্যা করে আরেক নারীকে নিয়ে পালিয়ে যান। তখন অষ্টম শ্রেণিতে পড়ি, ছোট বোন ষষ্ঠ শ্রেণিতে। আমাদের দায়িত্ব নেন বড় খালা ইয়াসমিন আক্তার। তিনি অবিবাহিত। শুধু আমাদের দুই বোনকে নয়, পুরো পরিবারকেই তিনি আগলে রাখেন। আমাদের পড়ালেখার জন্য কতবার যে খালাকে ধার করতে হয়েছে! অনেকে বলতেন, মেয়েদের এত পড়িয়ে কী হবে? তবু খালা সব সময় বলেছেন, প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে হলেও আমাদের পড়াবেন।
করোনার সময় খালার কাজ বন্ধ হয়ে গিয়েছিল। ত্রাণ, ধার ও স্বজনদের সহযোগিতায় আমাদের দিন কেটেছে। এতকিছুর মধ্যেও এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫ পেয়েছি। পরীক্ষার নিবন্ধন ফি দিতে খালাকে কানের দুল বন্ধক রাখতে হয়েছিল।
এখনো খালার দেওয়া সাহসেই এগিয়ে যাচ্ছি।
১০৪ ডিগ্রি জ্বর নিয়ে পরীক্ষা দিয়েছি: জাকিয়া সুলতানা
চাঁদপুরের ফরিদগঞ্জের মেয়ে জাকিয়া সুলতানাআমার বাবা হৃদ্রোগী। অসুস্থতার কারণে নিয়মিত কাজ করতে পারেন না। মা গৃহিণী। বড় ভাই এইচএসসি ও ছোট ভাই এসএসসি পাস করেছে। বোনটার বয়স চার বছর। পরিবারের সীমিত সামর্থ্যে আমার পড়াশোনার খরচ চালানো খুব কঠিন।
নানা প্রতিকূলতার মধ্যে পড়ালেখা করেছি। অভাব তো ছিলই। আরও কত যে বাধা পেরোতে হয়েছে। ১০৪ ডিগ্রি নিয়ে জ্বর নিয়েও এইচএসসি পরীক্ষা দিয়েছি। তবে শেষ পর্যন্ত জিপিএ–৫ হাতছাড়া হয়নি।
উচ্চশিক্ষার খরচ কীভাবে জোগাড় করব, এ নিয়ে দুশ্চিন্তা ছিল। টিউশনি করে কিছু টাকা জমিয়েছিলাম, সেই টাকা দিয়েই এইউডব্লিউতে ভর্তি পরীক্ষা দিতে যাই। পরে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ২০২৬ সালের সামার সেমিস্টারে পূর্ণ বৃত্তি নিয়ে পড়ার সুযোগ পাই।
তবে পূর্ণ বৃত্তি পেলেও পড়াশোনা–সম্পর্কিত অন্যান্য খরচ ও ব্যক্তিগত প্রয়োজন মেটানো আমার জন্য কঠিন। অদ্বিতীয়া বৃত্তি এ ক্ষেত্রে আমার জন্য বড় সহায়ক। আশা করি, আমার উচ্চশিক্ষার স্বপ্ন থমকে যাবে না।
চট্টগ্রামে আসার টাকাও ছিল না: পূজা পাত্র
মৌলভীবাজারের পূজা পাত্রআমরা তিন ভাইবোন। অভাবের কারণে বড় বোন দশম শ্রেণি পর্যন্ত পড়েও এসএসসি পরীক্ষা দিতে পারেনি। ছোট ভাই প্রাথমিক বিদ্যালয়ে পড়ে।
বাবা ছিলেন চা-শ্রমিক। ১৭০ টাকা মজুরিতে কাজ করতেন। কখনো এক বেলার খাবার জোটাতেও কষ্ট হতো। আমি যখন নবম শ্রেণিতে পড়ি, বাধ্য হয়েই বাবা বললেন, পড়াশোনাটা ছেড়ে দাও। তবে মা তখনো হাল ছাড়েননি। তিনি আশ্বাস দিলেন, যেভাবেই হোক আমাকে পড়াবেন। দিনমজুরি করে, রাজমিস্ত্রির কাজ করে মা তাঁর কথা রেখেছেন; কিন্তু যখন একাদশ শ্রেণিতে ভর্তি হব, কাজে গিয়ে মা পা ভেঙে ফেলেন। টাকা ধার করে, বাড়ির দুটি ছাগল বিক্রি করে বাবা আমাকে কলেজে ভর্তি করেন। সেই সময় টিউশনি করেছি, বাগানে পাতাও তুলেছি। ভাঙা পা নিয়ে মা ঘরে বসে সেলাই করে ধারের টাকা শোধ করেছেন।
এখন এইউডব্লিউতে পড়ি, অথচ চট্টগ্রামে আসার টাকাটাও আমার ছিল না। বাবা ধার করে এখানে পাঠিয়েছেন। পরে তাঁর মৃত্যুতে আমাদের পরিবারের সংকট আরও বেড়েছে। আশা করি, এই দুঃসময়ে অদ্বিতীয়া বৃত্তি কিছুটা হলেও আমাদের সাহস জোগাবে।

Source - www.prothomalo.com ↗