মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলের (৩০) মুখ চেপে ধরে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তার স্বামীও একই থানার কনস্টেবল এবং তারা ইউনিয়ন পরিষদের কাছে একটি ভাড়া বাসায় থাকেন।... বিস্তারিত