ময়মনসিংহের ভালুকায় শিক্ষিকার থাপ্পড়ে প্রিয়া মনি (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার চেয়ে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন শিশুটির চাচা।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে এ অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত শিক্ষক সেগুপ্তা আজাদ ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ১১৫ নম্বর কাঠালী ভালুকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অবস্থানকালে প্রিয়া মনির সঙ্গে শিক্ষিকার মেয়ের খেলার ছলে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে শ্রেণিকক্ষে থাকা অবস্থায় প্রিয়া মনিকে মারধর করেন ওই শিক্ষিকা।
এতে শিশুটি আহত হয়। প্রিয়া মনির চাচা সুরুজ কাজী বলেন, তুচ্ছ ঘটনায় অকারণে তার ভাতিজিকে মারধর করেছেন শিক্ষিকা। পরে তারা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। ওই শিক্ষিকার বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি। অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক সেগুপ্তা আজাদ বলেন, শ্রেণিকক্ষে প্রিয়া মনি তার মেয়ের সঙ্গে দুষ্টুমি করে এবং মাঝেমধ্যে মারধরও করে।
ভালুকায় শিক্ষিকার থাপ্পড়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগ

বিষয়টি নিয়ে তিনি শিশুটিকে সাধারণভাবে জিজ্ঞাসা করেন এবং ভবিষ্যতে এমন না করার জন্য হালকাভাবে একটি থাপ্পড় দেন। তবে বিষয়টি এত দূর গড়াবে, তা তিনি বুঝতে পারেননি। এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
The post ভালুকায় শিক্ষিকার থাপ্পড়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗