রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশে ওএমএস ট্রাকের পেছনে আজ বুধবার সকালে দাঁড়িয়েছিলেন দুই বৃদ্ধা। তাঁদের দুজনের নামই ফাতেমা বেগম। দুজনে আবার বান্ধবীও। একজনের বয়স ৮০–এর কোঠায়, অন্যজন ৭৪ বছর বয়সী। দুজনেই থাকেন রাজধানীর মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে, একই গলিতে, পাশাপাশি বাসায়।
খাদ্য অধিদপ্তরের খোলাবাজারে বিক্রি বা ওএমএসের ট্রাকে চাল ও আটা বিক্রি করা হয়। সেই চাল ও আটা কিনতেই দুজনে সেখানে যান। কিন্তু পণ্য দুটি পেতে তাঁদের প্রায় দুই ঘণ্টা সেখানে দাঁড়িয়ে থাকতে হয়।
সেখানে উপস্থিত ক্রেতারা জানান, আজ সকাল ১০টার দিকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশে ওএমএসের ট্রাকটি আসে। কয়েক মিনিটের মধ্যেই সেখানে শতাধিক মানুষের সারি তৈরি হয়ে যায়। এই ভিড়ের মধ্যেই লম্বা সময় চাল–আটার অপেক্ষায় ছিলেন দুই ফাতেমা।
দুই ঘণ্টা অপেক্ষার পর চাল কিনতে পারলেন ৮০ বছরের বৃদ্ধা ফাতেমা বেগম

প্রথম আলোর প্রতিবেদক ওই স্থানে যান দুপুর ১২টার দিকে। এ সময় দেখা যায়, ফাতেমা বেগম (৮০ বছর) চাল ও আটা কিনে রাস্তার পাশে উঁচু স্থানে দাঁড়িয়ে তাঁর পুত্রবধূর জন্য অপেক্ষা করছেন। তাঁর পুত্রবধূও লাইনে দাঁড়িয়েছেন। ফাতেমার সঙ্গে দুটি পলিথিনের বাজারের ব্যাগও দেখা যায়। এতে ছিল দুই আঁটি পালংশাক, দুই পিস ফুলকপি এবং আধা কেজি করে মুলা ও শসা।
রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশে যেখানে ওএমএসের ট্রাকটি দাঁড়িয়েছিল; সেখানে প্রতিদিন সকালে একটি অস্থায়ী বাজার বসে। থাকে চা–বিস্কুটের অস্থায়ী দোকানও। ফাতেমা (৮০) ওএমএসের লাইনে দাঁড়িয়ে থাকতে অনেক দেরি হচ্ছিল দেখে এক পর্যায়ে পুত্রবধূকে সঙ্গে নিয়ে বাসার জন্য এই বাজারও করে ফেলেন তিনি।
ফাতেমা বেগমের (৮০) চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। জানতে চাইলে ফাতেমা বেগম নিজের বয়স ঠিক করে বলতে পারলেন না। অনুমান করে বললেন ৮০ বছর হতে পারে। তিনি নিজে বাইরে কোনো কাজ করতে পারেন না। তাঁর মেয়ে ও পুত্রবধূ তাঁকে টাকাপয়সা দিয়ে সহায়তা করেন।
জানতে চাইলে ফাতেমা বেগম (৮০) প্রথম আলোকে বলেন, ‘সকাল ৯টায় বাহির হয়েছি। এসে দেখি লম্বা লাইন। অনেক সময় দাঁড়ানোর পরে আমাকে ডেকে চাল–আটা দিয়ে দেয়।’
ওএমএসের ওই ট্রাকটির বিক্রয়কর্মী শাহরিয়ার নাফিজ প্রথম আলোকে বলেন, ‘আমাদের বলা হয়েছে খুব বয়স্ক, প্রতিবন্ধী ও অন্তঃসত্ত্বা নারী হলে তাঁদের কাছে যেন বিশেষ বিবেচনায় একটু আগে পণ্য বিক্রি করি। এ কারণে ওনাকেও (ফাতেমা বেগম) আলাদাভাবে ডেকে চাল, আটা বিক্রি করেছি।’
ফাতেমা বেগমের (৮০) সঙ্গে দুই–চার কথা বলতে বলতেই সেখানে উপস্থিত হন তাঁর বান্ধবী ফাতেমা বেগম (দ্বিতীয় জন)। তিনি ট্রাক থেকে চাল–আটা কিনে কাঁচা বাজার করে এসেছেন। এই ফাতেমা বেগমের বয়স ৭৪ বছর। তিনি জানান, ওএমএসের ট্রাক থেকে তিনিও সপ্তাহে এক–দুবার চাল–আটা কেনেন। মূলত চালের জন্যই তাঁর আসা হয়।
আজ রাজধানীর ১১৮টি স্থানে ওএমএসের ট্রাকে করে চাল ও আটা বিক্রি করেছে খাদ্য অধিদপ্তরের অধীন সংস্থা ঢাকা রেশনিং। প্রতিটি ট্রাক থেকে একজন ক্রেতা ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারেন। আর ৫৫ টাকা করে ২ প্যাকেট (প্রতি প্যাকেটে ২ কেজি করে) বা ৪ কেজি আটা কিনতে পারেন। বাজারে এই মানের চাল ৫৫ টাকা এবং খোলা আটা ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। অর্থাৎ ওএমএসের ট্রাক থেকে কিনলে বাজারের তুলনায় প্রায় ২১৫ টাকা সাশ্রয় হয়।
প্রতিটি ট্রাকে দেড় টন চাল ও দুই টন আটা থাকে, যা দিয়ে ৪০০ জন মানুষ আটা এবং ৩০০ জন মানুষ চাল কিনতে পারেন। ফলে লাইনে দাঁড়ানো মানুষেরা আটার চেয়ে কম পরিমাণে চাল কেনার সুযোগ পান। অথচ চালের চাহিদাই বেশি।
বেলা তিনটা নাগাদ ওই ট্রাকের পাশে দাঁড়িয়ে থেকে দেখা গেছে, অনেক ক্রেতা চাল না পেয়ে খালি হাতে ফেরত গেছেন। কেউ কেউ শুধু আটা নিয়ে ফিরেছেন।

Source - www.prothomalo.com ↗