মধুমতি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. এহতেশাম রহমান। ব্যাংকিং খাতে তাঁর দীর্ঘ ২৩ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।
দীর্ঘ এই কর্মজীবনে এহতেশাম রহমান দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকের ঋণঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট ব্যাংকিং, সিন্ডিকেশন ও স্ট্রাকচার্ড ফাইন্যান্সিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে মধুমতি ব্যাংক।
মধুমতি ব্যাংকে যোগদানের পূর্বে মো. এহতেশাম রহমান ইস্টার্ন ব্যাংকের করপোরেট ব্যাংকিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিলেশনশিপ ইউনিট হিসেবে দায়িত্ব পালন করেন। মো. এহতেশাম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া একই
মধুমতি ব্যাংকের ডিএমডি হলেন মো. এহতেশাম রহমান

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক (বিএসসি) ও স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি লাভ করেন। প্রাইম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
Source - www.prothomalo.com ↗