এম জন হ্যারিসনের উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’ জিতেছে ২০২৬ সালের বুকার পুরস্কার। বুকারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছোটবেলায় কীভাবে বই পড়ার নেশা তৈরি হয়েছিল, কোন বইগুলো তাঁর চিন্তাভাবনা বদলে দিয়েছে এবং কীভাবে তিনি লেখালেখির জন্য নিজেকে প্রস্তুত করেন। কথা বলেছেন তাঁর প্রিয় লেখার সরঞ্জাম, বই পড়ার জায়গা এবং সাহিত্যিক অনুপ্রেরণা নিয়েও। বুকার প্রাইজের ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারটি অনুবাদ করেছেন রবিউল কমল।
বুকার পুরস্কারজয়ী বইটির অনুপ্রেরণা
এম জন হ্যারিসন: যুক্তরাজ্যের পূর্ব উপকূলের ছোট ছোট শিল্প-সাহিত্যের শহরগুলোকে ঘিরেই আমার উপন্যাসের গল্প তৈরি হয়েছে। এই উপকূল আমার খুব প্রিয়। হেস্টিংস থেকে টেমস নদী পর্যন্ত, এমনকি সাফোক পর্যন্ত পুরো এলাকাটিই আমার ভালো লাগে।
উপন্যাসটির বিষয়বস্তু ও ব্যঙ্গের পেছনে রয়েছে আমাদের সময়ের নানা ঘটনা। পৃথিবী সম্পর্কে আমাদের যত আশা ও ধারণা আছে, সেগুলো যখন একের পর এক ভেঙে পড়ে, তখন কী হয়? অথচ এত কিছুর পরও তো আমাদের জীবন চালিয়ে যেতে হয়। এ ভাবনাই বইটির মূল বিষয়।
‘বইয়ের সঙ্গে আমার সম্পর্ক সব সময়ই রোমান্টিক’

যে বই পড়ার প্রেমে ফেলেছিল
এম জন হ্যারিসন: ছোটবেলা থেকেই আমি খুব বেশি বই পড়তাম। প্রায় নেশার মতো ছিল সেই পড়ার অভ্যাস। আমাদের বাড়ির ওপরতলায় একটি বড় আলমারি ছিল। সেটি ভর্তি ছিল বইয়ে। এমনকি আলমারির ভেতর ঢুকে বসাও যেত। সেখানে ধুলোমাখা অনেক পুরোনো পেপারব্যাক বই জমা ছিল। সেগুলোর কোনো কোনোটি প্রায় ৩০ বছরের পুরোনো।
আমার সব প্রিয় চরিত্র যেন ওই আলমারিতেই বাস করত। লেসলি চার্টেরিসের সেইন্ট, মিকি স্পিলেনের মাইক হ্যামার, আলফ্রেড বেস্টারের প্রতিশোধপরায়ণ গাল্লি ফয়েল—সবাই ছিল সেখানে। বইগুলো ছিল মূলত সস্তা রোমাঞ্চকর গল্প, গোয়েন্দা কাহিনি ও কল্পবিজ্ঞান। কিন্তু আমার কাছে সেগুলো ছিল একেকটি অসাধারণ অভিজ্ঞতা। বই পড়ার মাধ্যমে অনেক কিছু শিখেছি।
আমার মা অবশ্য ওই বইগুলো একেবারেই পছন্দ করতেন না। আর বইগুলো কার সংগ্রহ ছিল, তা-ও কখনো জানতে পারিনি। বাড়ির নিচতলার সামনের ঘরে অবশ্য আরও রুচিশীল ও নামকরা লেখকদের বই সাজিয়ে রাখা ছিল। সেগুলোর জন্য ছিল তিনটি আলাদা তাক।
যে বই লেখক হতে অনুপ্রাণিত করেছিল
এম জন হ্যারিসন: মাধ্যমিক স্কুলে পড়ার সময় আমাকে ডব্লিউ এইচ ডেভিসের ‘অটোবায়োগ্রাফি অব আ সুপার-ট্র্যাম্প’ বইটি পড়তে দেওয়া হয়েছিল। এটি ছিল এক ভবঘুরে মানুষের জীবনকাহিনি। ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো, ময়লা-আবর্জনা, ক্ষুধা, খারাপ আবহাওয়া, নানা রোমাঞ্চকর অভিজ্ঞতা, এমনকি শরীরের অঙ্গ হারানোর ঘটনাও ছিল বইটিতে। ১৩ বছর বয়সে এমন একটি বই পাওয়ার চেয়ে ভালো আর কী হতে পারে!
বইটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল। এরপর ভবঘুরে জীবন আর পাহাড়ে চড়ার প্রতি একধরনের নেশা তৈরি হয়। সেই আগ্রহ থেকেই পরে লিখেছিলাম ‘ক্লাইম্বার্স’ উপন্যাস। সেখানে অবশ্য পাহাড়ে চড়ার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার একটি বিষণ্ন ও ঘরোয়া ব্রিটিশ রূপ তুলে ধরেছি। এ প্রসঙ্গে ‘দ্য উইন্ড ইন দ্য উইলোস’ বইয়ের ‘দ্য ওয়াটার র্যাটস টেল’ গল্পটির কথাও বলা যায়।
এম জন হ্যারিসনযে বই বারবার পড়া হয়েছে
এম জন হ্যারিসন: এমন বইয়ের সংখ্যা অনেক। ১৬ বছর বয়সের দিকে আমি ‘দ্য লর্ড অব দ্য রিংস’ পড়তে শুরু করি। পরের ১০ বছর ধরে প্রায় প্রতিবছরই বইটি অন্তত একবার পড়েছি। কিন্তু হঠাৎ একসময় বইটির প্রতি আমার আগ্রহ পুরোপুরি চলে গেল। এরপর আর কখনো বইটি পড়তে, দেখতে কিংবা এ নিয়ে কোনো আলোচনা শুনতে ইচ্ছা করেনি।
কিছু বইয়ের প্রতি আমাদের ভালোবাসা পুরোনো প্রেমের মতো। এক-দুই বছর পর সেই পুরোনো প্রেমের মানুষের সঙ্গে দেখা হলে মনে হয়, একসময় কেন যে তাকে এত ভালো লেগেছিল!
আমি জীবনে হাজার হাজার বই পড়েছি। প্রতিটি বই থেকেই কিছু না কিছু পেয়েছি। কোনো বইয়ের বক্তব্য যখন বুঝতে পেরেছি, তখন সেটি আমাকে কমবেশি মুগ্ধ করেছে।
যে বই পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে
এম জন হ্যারিসন: সত্যি বলতে, এ রকম বইয়ের তালিকা অনেক বড় হবে। আমার জীবনে প্রভাব ফেলেছে এমন অসংখ্য বইয়ের মধ্যে একটি বইয়ের নাম বলা ঠিক হবে না। তাতে বিষয়টি খুব সহজ করে দেখানো হবে।
তবে উদাহরণ হিসেবে বলা যায়, প্রায় ১৬ বছর বয়সে এল পি হার্টলির ‘দ্য গো-বিটুইন’ বইটি পড়েছিলাম। বইটি আমাকে বড়দের জীবনের অনেক জটিল বিষয় বুঝতে সাহায্য করেছিল।
এর কিছুদিন পর আলাঁ রব-গ্রিয়ের ‘দ্য ইরেজার্স’ পড়ে আমি বেশ চমকে যাই। বইটির লেখার ধরন ছিল একেবারেই আলাদা। সেখানে ঘটনাগুলো খুব নিরাবেগ ও সাধারণভাবে তুলে ধরা হয়েছিল। তখনই আমার মনে প্রশ্ন জাগে, হার্টলির বইয়ে মানুষের গোপন কথা, আবেগ ও জটিল সম্পর্কের যে ছবি পাওয়া যায়, সেগুলো কি রব-গ্রিয়ের মতো সম্পূর্ণ আলাদা ভঙ্গিতে লেখা সম্ভব? ১৬ বছর বয়সে তো শেখার অনেক কিছুই বাকি থাকে।
উপন্যাস সম্পর্কে চিন্তাভাবনা বদলে দিয়েছিল যে বই
এম জন হ্যারিসন: উপন্যাস কীভাবে লেখা উচিত, সে সম্পর্কে আমার ধারণা প্রায়ই বদলায়। অনেক সময় সাহিত্যবিষয়ক বিভিন্ন তত্ত্ব ও আলোচনা আমাকে নতুনভাবে ভাবতে শেখায়।
আমি এসব তত্ত্বকে একধরনের যন্ত্রপাতির বাক্সের সঙ্গে তুলনা করি। সেখানে নানা রকম যন্ত্র থাকে। সেগুলো দিয়ে কোনো কিছু খুলে দেখা যায়, আবার নতুন করে তৈরিও করা যায়। লেখালেখির সময় কোনো জায়গায় আটকে গেলে কিংবা একই ধরনের সমস্যায় বারবার পড়লে এসব তত্ত্ব আমাকে নতুন পথ খুঁজে পেতে সাহায্য করে।
আমার কাছে সাহিত্যতত্ত্ব অনেকটা রহস্যময় কবিতার মতোও।
লেখালেখি সম্পর্কে আমার চিন্তায় সবচেয়ে বড় পরিবর্তন এনেছিল জেরার্ড জেনেটের ‘ন্যারেটিভ ডিসকোর্স’ বইটি। এই বইয়ে গল্পের সময় নিয়ে আলোচনা করা হয়েছে। একটি গল্পে সময় কীভাবে এগোয়, কোন ঘটনা আগে বা পরে বলা হয় এবং লেখক কীভাবে সময়ের হিসাব ঠিক করেন; এসব বিষয় বইটিতে ব্যাখ্যা করা হয়েছে।
সম্প্রতি আমি অল্প সময়ের ব্যবধানে পড়েছি এ ভি মারাচিনির ‘উই দ্য প্যারাসাইটস’ এবং ক্রিস্টিনা টিউডর-সিদেরির ‘আন্ডার দ্য সাইন অব দ্য ল্যাবিরিন্থ’। বই দুটি আমার খুব ভালো লেগেছে। এখানে শিল্প, সাহিত্য, লেখকের জীবন, নানা তত্ত্ব, ঘটনা ও ছবির আলোচনা সুন্দরভাবে একসঙ্গে এসেছে।
আমি লেখার কৌশল খুব পছন্দ করি। কিন্তু লেখা হোক কিংবা পড়া, বইয়ের সঙ্গে আমার সম্পর্ক সব সময়ই রোমান্টিক।
এম জন হ্যারিসনের উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’–এর প্রচ্ছদএই মুহূর্তে পড়ছি
এম জন হ্যারিসন: এ প্রসঙ্গে বলি, আমি এখন আবার পড়ছি অলিভিয়া লেইংয়ের ‘ফানি ওয়েদার’। শিল্পবিষয়ক সাময়িকী ‘ফ্রিজ’সহ বিভিন্ন জায়গায় প্রকাশিত তাঁর প্রবন্ধগুলো নিয়ে বইটি তৈরি হয়েছে।
বইটির নাম বেশ সুন্দর। এর লেখাগুলোয় শুধু শিল্পকলার কথাই বলা হয়নি, বরং শিল্পের বাইরের অনেক বিষয়ও উঠে এসেছে। এমনকি যখন শিল্পকলা নিয়ে আলোচনা করা হয়েছে, তখনো তার সঙ্গে যুক্ত হয়েছে পৃথিবীর নানা সমস্যা ও সংকট। লেইং দেখিয়েছেন, এসব সংকট মোকাবিলায় শিল্প কীভাবে মানুষকে সাহায্য করতে পারে।
লেখক হিসেবে বইটি আমাকে খুব আনন্দিত করেছে। একই সঙ্গে অবাকও করেছে। লেখক কী সুন্দরভাবে নিজের বক্তব্যের সঙ্গে ছবি ও দৃশ্যের বর্ণনা মিলিয়ে দিয়েছেন! যুক্তি আর কল্পনাকে এমনভাবে একসঙ্গে ব্যবহার করেছেন যে একটি বিষয় আরেকটির সঙ্গে মিশে গেছে।
আমার মনে হয়, এটাই ভালো মানের আধুনিক নন-ফিকশন লেখার একটি বড় গুণ। এখানে বিজ্ঞান, কবিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা, রাজনীতি ও বাস্তব জীবনের নানা বিষয় একসঙ্গে তুলে ধরা যায়। আমিও যদি তাঁদের মতো এত সুন্দরভাবে লিখতে পারতাম!
যেখানে বসে পড়তে সবচেয়ে ভালো লাগে
এম জন হ্যারিসন: একসময় আমি লন্ডনের বার্নস এলাকায় থাকতাম। জায়গাটি লন্ডনের ধনী মানুষের বসবাসের জন্য পরিচিত।
প্রায় প্রতিদিন বিকেলে একটি বই আর আমার বিড়ালটিকে নিয়ে ঘরে চলে যেতাম। আমি বই পড়তাম আর বিড়ালটি পাশে ঘুমাত। সময়টা ছিল খুব সুন্দর। তবে অন্য অনেক সুখের সময়ের মতো এটিও বেশি দিন স্থায়ী হয়নি। সময়টা শেষ হয়ে যাওয়ার আগে যে এর গুরুত্ব বুঝতে পারিনি, সেটাই আফসোস।
সে সময় আমি জেন অ্যান ফিলিপসের ‘ব্ল্যাক টিকিটস’, জোয়ান ডিডিয়নের ‘প্লে ইট অ্যাজ ইট লেইস’ এবং ডেনিস জনসনের ‘রিসাসিটেশন অব আ হ্যাংড ম্যান’ পড়েছিলাম। বাড়িওয়ালির বাগানে ফুটে থাকা ইংরেজি গোলাপের সঙ্গে বইগুলোর গল্পের এক অদ্ভুত বৈপরীত্য তৈরি হতো।
মাঝেমধ্যে একটি কাঠবিড়ালি বারান্দায় চলে আসত। সেখানে ঘোরাঘুরি করত, নানা জিনিস নাড়াচাড়া করত। বিড়ালটি ঘুম থেকে জেগে উঠলেই কাঠবিড়ালিটি জানালার ওপাশ থেকে তার দিকে তাকিয়ে থাকত। যেন বিড়ালটিকে দেখে মজা পাচ্ছে!
এ ছাড়া ট্রেনে বসে বই পড়তেও আমার খুব ভালো লাগে।
এম জর্জ হ্যারিসন কোথায়, কখন এবং কী দিয়ে লিখতে ভালো লাগে
এম জন হ্যারিসন: আমি নিয়মিত নোটবুকে লেখালেখি করি। ছোট আকারের মোলেস্কিন নোটবুক আমার বেশি পছন্দ। নোটবুকগুলো সব সময় কালো রঙের হয় এবং পাতাগুলো ছককাটা থাকে। লেখার জন্য ব্যবহার করি মুজির ০.৫ মিলিমিটারের লাল ও কালো কলম।
নোটবুকে লেখা কথাগুলো পরে কম্পিউটারে তুলে রাখি। সে সময় সেগুলো আবার পড়ি, সংশোধন করি এবং প্রয়োজনমতো পরিবর্তন আনি। আমার লেখার একটি বড় অংশ আসলে এই কাজের মধ্য দিয়েই তৈরি হয়। প্রথমে যা কেবল একটি ছোট নোট ছিল, কম্পিউটারে তোলার সময় সেটিই ধীরে ধীরে গল্প বা উপন্যাসের রূপ নিতে শুরু করে।
একসময় আমার গর্ব ছিল যে আমি যেকোনো জায়গায় বসে লিখতে পারি। কিন্তু এখন ল্যাপটপ নিয়ে বসলে একটু অস্থির লাগে। চারপাশে নীরবতা না থাকলে মনোযোগ ধরে রাখতে পারি না।
বুকার পুরস্কারজয়ী যে বই সবার পড়া উচিত
এম জন হ্যারিসন: পেনেলোপ ফিটজেরাল্ডের ‘অফশোর’ বইটি সবার পড়া উচিত বলে আমি মনে করি। ১৯৭৯ সালে উপন্যাসটি বুকার পুরস্কার জিতেছিল।
টেমস নদীর ব্যাটারসি রিচ এলাকায় কয়েকটি নৌকাবাড়িতে একদল মানুষের বসবাস। তাদের জীবন খুব একটা নিরাপদ বা নিশ্চিন্ত নয়। এসব মানুষের জীবন নিয়েই উপন্যাসের গল্প।
বইটি একই সঙ্গে ভীষণ মজার এবং গভীরভাবে আবেগময়। ফিটজেরাল্ড খুব সহজ, হালকা ও রসবোধপূর্ণ ভাষায় গল্প বলেছেন। তাঁর লেখায় রয়েছে অসাধারণ দক্ষতা। এমন সাবলীল ও সুন্দর লেখার ধরন সত্যিই অনুকরণ করা কঠিন।

Source - www.prothomalo.com ↗