Bangladesh · 2026-11-11 18:45:40

শেরপুরে স্বঘোষিত ব্রহ্মাচারী প্রবীর চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

শেরপুরে স্বঘোষিত ব্রহ্মাচারী প্রবীর চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ভন্ড, প্রতারক, স্বঘোষিত ব্রহ্মাচারী প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং বিচার দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানব বন্ধনের আয়োজন করে শেরপুর জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও সচেতন সনাতন সমাজ।

এতে বক্তব্য দেন প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দের ভাই পলাশ চৌধুরী, দিলীপ পোদ্দার, দীপক দাম, আশীষ দে, বিদ্যুৎ দাম, প্রতাপ রায়, রাজীব সোম ও অমিত মালাকার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মামলা ও চাঁদাবাজ, কালো যাদুকারী, পিনোটাইজ করে শেরপুরের বহু মানুষের অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতকারী, নারীলোভী ভন্ড প্রতারক, স্বঘোষিত ব্রহ্মাচারী প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ ও তার সহযোগী বিপ্লব দে লব, শ্যামলী মালাকার, রীতেশ কর্মকার, চয়নিকা, এনামুলসহ অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং ভন্ড প্রবীর চৌধুরীকে শেরপুর ছাড়া করতে হবে। নইলে বৃহত্তর কর্মসূচীর ঘোষণা করা হবে বলে কঠোর হুশিয়ারী দেন বক্তারা।

প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দের ভাই পলাশ চৌধুরী গণমাধ্যমকে বলেন, প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ কোন ব্রহ্মাচারী নয়। সে একটা ভন্ড প্রতারক মামলাবাজ ও চাঁদাবাজ। সবাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও টাকা দাবী করে। এদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। এদের হয়রানীর শিকার হয়ে অনেকেই বড় ভোগান্তি পোহাচ্ছে। এভাবে তো চলতে পারে না। তাই ভন্ড প্রবীর চৌধুরীকে গ্রেফতার করে এর শাস্তি দাবী করছি।

Source - www.bd24live.com ↗