Bangladesh · 2026-11-11 18:58:14

সংসদ সচিবালয়ে ১৫৫ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

সংসদ সচিবালয়ে ১৫৫ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ২৮টি ক্যাটাগরির পদে ১৫৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক ডিগ্রিধারী পর্যন্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা এসব পদে আবেদনের সুযোগ পাবেন।

বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় সংসদ সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত অস্থায়ী শূন্য পদগুলোতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। দেশের সব জেলার যোগ্য প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট ২৮ ক্যাটাগরির পদে ১৫৫ জন নেওয়া হবে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক।

এসব পদে বেতন স্কেল ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তিতে ১১তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদ রয়েছে। এর মধ্যে সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ২২ জন, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে ২৪ জন, সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর পদে ১২ জন, কামরা পরিচারক/পরিচারিকা পদে ১৪ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া ড্রাইভার, ডাটা এন্ট্রি অপারেটর, টেকনিশিয়ান, গ্রন্থাগার সহকারীসহ বিভিন্ন পদ রয়েছে। আবেদনের বয়স ও যোগ্যতা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ নভেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বাংলাদেশের সব জেলার যোগ্য নাগরিকরা আবেদন করতে পারবেন।

পদভেদে অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু পদের জন্য কম্পিউটার পরিচালনা, টাইপিং, কারিগরি দক্ষতা, ড্রাইভিং লাইসেন্স ও কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১২ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে। আবেদন করা যাবে ২ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন করতে হবে https://bps.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে। পদভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৬৮, ১১২ ও ৫৬ টাকা। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা। আবেদন ফরম জমা দেওয়ার পর টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সরকারি চাকরিতে আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে জাতীয় সংসদ সচিবালয়ের মূল নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অন্যান্য শর্ত যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

The post সংসদ সচিবালয়ে ১৫৫ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗