জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেওয়ার আবেদন জানিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ আজ বুধবার তাঁর এই আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে মাসুদ উদ্দিনকে সিএমএইচে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা এবং কোনো আইনি বাধা রয়েছে কি না, তা আগামী রোববারের মধ্যে জানাতে রাষ্ট্র ও আসামিপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
মাসুদ উদ্দিনের আইনজীবী এম লিটন আহমেদ প্রথম আলোকে বলেন, শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ মাসুদ উদ্দিন চৌধুরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ অক্টোবর তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট (হঠাৎ হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়। এরপর তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে সাধারণ শয্যায় স্থানান্তর করা হয়।
আইসিইউতে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী, চিকিৎসা নিতে চান সিএমএইচে

আইনজীবী লিটন আহমেদ আরও বলেন, মাসুদ উদ্দিন চৌধুরী আগে থেকেই ব্লাড ক্যানসারে আক্রান্ত এবং তাঁর কিডনির অবস্থাও খারাপ। চিকিৎসক তাঁকে নিয়মিত ডায়ালাইসিস করানোর পরামর্শ দিয়েছেন। এর মধ্যে তাঁর হার্টের সমস্যা। ঢাকা মেডিকেলে এসব অসুখের চিকিৎসা ব্যয়বহুল। এসব ব্যয় কারা কর্তৃপক্ষ বহন করে না। তা ছাড়া মাসুদ উদ্দিন ও তাঁর পরিবারের ব্যাংক হিসাব জব্দ অবস্থায় রয়েছে। এ অবস্থায় তাঁরা আর্থিক সংকটে আছেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সিএমএইচে তিনি বিনা মূল্যে চিকিৎসা পাবেন। সে কারণে তাঁরা মাসুদ উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে নেওয়ার আবেদন করেছেন।
আসামিপক্ষ বলছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আসামিদের পাহারায় পুলিশি নিরাপত্তা থাকে। সিএমএইচে সে ধরনের নিরাপত্তা আছে কি না, তা জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হওয়া একটি মামলায় সাবেক এই সেনা কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।
আসামিপক্ষ বলছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আসামিদের পাহারায় পুলিশি নিরাপত্তা থাকে। সিএমএইচে সে ধরনের নিরাপত্তা আছে কি না, তা জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হওয়া একটি মামলায় সাবেক এই সেনা কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।
Source - www.prothomalo.com ↗