এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি মেরুদণ্ডের সমস্যার চিকিৎসার জন্য একটি ন্যূনতম ইনভেসিভ আধুনিক সার্জিক্যাল পদ্ধতি। এটি প্রচলিত ওপেন সার্জারির তুলনায় অনেক সুবিধাজনক।
প্রধান সুবিধাগুলো
ক্ষুদ্র কাটা ও কম টিস্যু ড্যামেজ। মাত্র ১০ মিলিমিটার জায়গা কাটার মাধ্যমে সার্জারি করা যেতে পারে। পেশি ও লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয় না, ফলে দ্রুত সুস্থ হওয়া যায়।
কম ব্যথা ও দ্রুত সুস্থতা—কম টিস্যু ট্রমার কারণে সার্জারির পর ব্যথা অনেক কম হয়। ব্যথা কমানোর জন্য কম মাত্রার ওষুধ প্রয়োজন হয়। রোগী সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে হাঁটতে পারেন।
অল্প সময় হাসপাতালে থাকা ও দ্রুত কর্মজীবনে ফেরা। বেশির ভাগ ক্ষেত্রে একই দিনে বা এক দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া যায়। প্রচলিত ওপেন সার্জারির তুলনায় অনেক দ্রুত কাজে ফিরতে পারেন।
এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির প্রধান সুবিধাগুলো কী কী

কম রক্তক্ষরণ ও কম সংক্রমণের ঝুঁকি। ছোট কাটার ফলে রক্তক্ষরণ খুব কম হয়। কম ইনভেসিভ হওয়ায় সংক্রমণের ঝুঁকি কম।
জেনারেল অ্যানেসথেসিয়ার প্রয়োজন নেই। উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য (যেমন বয়স বেশি বা হার্টের রোগী) এটি নিরাপদ বিকল্প।
ডিস্ক, স্টেনোসিস এবং অন্যান্য সমস্যার কার্যকর সমাধান। লুম্বার ডিস্ক হের্নিয়েশন, স্পাইনাল স্টেনোসিস, ফ্যাসেট সিনড্রোম, রেকারেন্ট ডিস্ক হের্নিয়েশনে কার্যকর।
সেলফ-হিলিং প্রসেসকে ত্বরান্বিত করে। এন্ডোস্কোপিক পদ্ধতিতে শরীরের নিজস্ব পুনরুদ্ধার ক্ষমতা বেশি কার্যকর হয়। প্রচলিত ওপেন সার্জারির তুলনায় মেরুদণ্ডের কাঠামো বেশি অক্ষত থাকে। অনেক সময় ওপেন সার্জারির পর পুনরায় সমস্যা হতে পারে, কিন্তু এন্ডোস্কোপিক পদ্ধতিতে এই ঝুঁকি কম। পুনরায় অস্ত্রোপচারের (রিভিশন সার্জারি) প্রয়োজন হলে এটিও সহজে করা যায়।
লেখক: নিউরোসার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
চোখের অঞ্জনি কী, কেন বারবার হয়, চিকিৎসা ও প্রতিরোধে করণীয়
Source - www.prothomalo.com ↗