Bangladesh · 2026-11-11 19:34:58

‘তারা তোমাকেও মেরে ফেলবে’, সোনিয়ার এমন কথা শুনে কী বলেছিলেন স্বামী রাজীব গান্ধী

‘তারা তোমাকেও মেরে ফেলবে’, সোনিয়ার এমন কথা শুনে কী বলেছিলেন স্বামী রাজীব গান্ধী
সময়টা ১৯৮৪ সালের ৩১ অক্টোবর। সোনিয়া গান্ধী তখন বয়সে তরুণ। একজন স্ত্রী, একজন মা হিসেবে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। থাকেন দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে। শাশুড়ি ইন্দিরা গান্ধী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তখন দায়িত্বে।
সেদিন সকালে গোসল সেরে নিয়েছিলেন সোনিয়া। হঠাৎ বিকট আওয়াজে চমকে ওঠেন। বাগানের দিক থেকে মুহুর্মুহু গুলির শব্দ আসে। শাশুড়ি ইন্দিরা সবে দপ্তরে যাওয়ার জন্য বাসভবন থেকে বেরিয়েছেন। পাশের একটি ভবনেই প্রধানমন্ত্রীর দপ্তর।
গুলি ইন্দিরাকে লক্ষ্য করেই। নিজের দুজন শিখ দেহরক্ষী সেই গুলি চালায়। প্রাণ হারান ইন্দিরা। ওই বছরের শুরুতে অমৃতসরের শিখ ধর্মাবলম্বীদের পবিত্র স্থান স্বর্ণমন্দিরে অভিযান চালায় ভারতের সেনাবাহিনী। এর প্রতিশোধ নিতেই ইন্দিরাকে গুলি, খুন।
সোনিয়া তখন ভেবেছিলেন, এটা হয়তো বাজির শব্দ। তবে শব্দটা প্রচলিত বাজির চেয়ে কিছুটা আলাদা। দুই সন্তানের দেখভালের জন্য রাখা পরিচারিকা দ্রুত ছুটে আসেন। বাথরুমের দরজা ধাক্কাতে শুরু করেন। এরপর আতঙ্কিত পরিচারিকা বাগানের দিকে আঙুল তুলে দেখান।
সোনিয়াও দ্রুত বাগানের দিকে ছুটে যান। তখন একটি সাদা অ্যাম্বাসেডর গাড়ি ধীরে ধীরে তাঁর দিকে এগিয়ে আসছিল। গাড়ির ভেতরে ছিলেন ইন্দিরা। পরনের শাড়ি রক্তে ভেজা। চোখ খোলা, মুখে বিস্ময়ের ছাপ। সোনিয়ার স্মৃতিতে দৃশ্যটা এভাবেই ধরা আছে।
ছুটে গিয়ে ‘মা, মা’ বলে ডাকতে চেয়েছিলেন সোনিয়া। কিন্তু ঘটনার বিহ্বলতায় মুখ দিয়ে আওয়াজ বের হয়নি তাঁর। সেখান থেকে শাশুড়িকে নিয়ে হাসপাতালে ছুটে যান। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। আশঙ্কা সত্য করে চিকিৎসক জানান, ইন্দিরা আর নেই।
স্বামী রাজীবের প্রধানমন্ত্রী হওয়া
দুঃসহ সেই সময়ের সেখানেই শেষ নয়। ইন্দিরার বড় ছেলে ও সোনিয়ার স্বামী রাজীব গান্ধী তখন পশ্চিমবঙ্গে। একটি নির্বাচনী সমাবেশে যোগ দিতে রাজীব সেখানে গিয়েছিলেন। সেখান থেকে তাঁকে দ্রুত দিল্লি ফিরিয়ে আনা হয়। আসার পর তিনি সোনিয়াকে জানান, এ পরিস্থিতিতে দলের (ভারতীয় জাতীয় কংগ্রেস) নেতারা তাঁকে নতুন প্রধানমন্ত্রী করতে চাইছেন।
স্বামীর মুখে কথা শুনে ভড়কে গিয়েছিলেন সোনিয়া। ক্ষোভে আর আতঙ্কে ফেটে পড়েন তিনি। স্বামীকে বলেন, ‘ওরা তোমাকে মেরে ফেলবে। আমাকেও মেরে ফেলবে।’ জবাবে রাজীব বলেছিলেন, ‘ওরা এমনিতেও আমাকে মেরে ফেলবে।’
সেদিন সন্ধ্যায় ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রাজীব গান্ধী। সদ্যপ্রয়াত সরকারপ্রধান ইন্দিরার মরদেহ তখনো বাড়িতে রাখা।
শাশুড়ির নিহত হওয়া ও আকস্মিকভাবে স্বামীর সরকারপ্রধান হওয়ার এসব স্মৃতি সোনিয়া গান্ধী নিজেই লিখেছেন। গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে সোনিয়ার আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। বইটিতে ব্যক্তিগত শোকের সঙ্গে উঠে এসেছে জনজীবনের কঠিন বাস্তবতা। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে রাজনৈতিক দায়িত্বের চাপ—সবই আছে এ বইয়ে।
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়াএকসঙ্গে রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধী; তাঁদের জীবনের শুরুর দিকের একটি হাস্যোজ্জ্বল মুহূর্তনতুন পরিবার, নতুন দেশ
ইউরোপে জন্ম নেওয়া সোনিয়া বরাবর ভারতীয় রাজনীতি থেকে বেশ দূরে ছিলেন। কিন্তু পরিস্থিতি তাঁকে রাজনীতির মাঠে টেনে এনেছে। হয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রী। মিশে গেছেন জনগণের সঙ্গে। পরবর্তী সময়ে ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের নেতৃত্বের ভার নিয়েছেন। সেটাও দীর্ঘ সময় ধরে। সফলও হয়েছেন।
সোনিয়ার নেতৃত্বে কংগ্রেস দুটি সাধারণ নির্বাচনে বিজয়ী হয়। সরকার গড়ে। ভারতের রাজনীতিতে সোনিয়া অন্যতম প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন। কিন্তু শাশুড়ি ও স্বামীর পদাঙ্ক অনুসরণ করেননি সোনিয়া। কখনোই প্রধানমন্ত্রী হননি।
ইন্দিরার হত্যাকাণ্ডের বর্ণনা ছাড়াও সোনিয়ার আত্মকথায় আরেকটি শোকাবহ ঘটনার কথা বিশদ উল্লেখ আছে। সেটা ১৯৯১ সালে, আততায়ীর হাতে স্বামী রাজীব গান্ধীর নিহত হওয়ার ঘটনা।
সোনিয়ার আশঙ্কাই সত্য হয়েছিল। রাজীবকে হত্যা করা হয়েছিল। শোকে ভেঙে পড়েছিলেন সোনিয়া। স্বামী হারানোর পরের বছরগুলোয় তিনি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন। রাজনীতি ও জনজীবন থেকে দূরে সরে গিয়েছিলেন। তবে সেটা দীর্ঘ সময়ের জন্য নয়। অচিরেই পরিস্থিতি তাঁকে শাশুড়ি–স্বামীর মতো ভারতীয় রাজনীতির অন্যতম কান্ডারি করে তোলে।
রাজীবের সঙ্গে যখন পরিচয়, তখন সোনিয়া ১৯ বছরের চনমনে তরুণী। ইতালির একটি ছোট্ট শহরের মেয়ে। পড়তে এসেছিলেন যুক্তরাজ্যে। সেখানেই ভারতীয় শিক্ষার্থী রাজীবের সঙ্গে সাক্ষাৎ। রাজীব যে ভারতের বিখ্যাত রাজনৈতিক পরিবারের সন্তান, শুরুতে সেটা সোনিয়া জানতেন না।
পরিচয় থেকে প্রেম, এরপর সেটা পরিণয়ে গড়ায়। সোনিয়া নতুন একটা পরিবার, একটা দেশ পান। ইন্দিরার সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। স্বামী–শাশুড়ির সূত্রে ভারত হয়ে ওঠে তাঁর নিজের দেশ, নিজের ঘর।
রাজীব নিহত হওয়ার পর সোনিয়া পুরোপুরি নিভৃতে চলে যান। পারিবারিক মেমোরিয়াল ট্রাস্টের ভার ছিল তাঁর কাঁধে। সেসব আয়োজনে কদাচিৎ প্রকাশ্যে আসতেন, কথা বলতেন। তবে ভয়ে ভয়ে থাকতেন, এই বুঝি সবার সামনে কান্নায় ভেঙে পড়েন।
ইউরোপে জন্ম নেওয়া সোনিয়া বরাবর ভারতীয় রাজনীতি থেকে বেশ দূরে ছিলেন। কিন্তু পরিস্থিতি তাঁকে রাজনীতির মাঠে টেনে এনেছে। হয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রী। মিশে গেছেন জনগণের সঙ্গে। পরবর্তী সময়ে ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের নেতৃত্বের ভার নিয়েছেন। সেটাও দীর্ঘ সময় ধরে। সফলও হয়েছেন।ধীরে ধীরে রাজনীতিতে আসা
দালাই লামা একবার সোনিয়াকে জিজ্ঞেস করেছিলেন, রাজীবের হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান কি না? জবাবে তিনি বলেছিলেন, ‘না, আমার মধ্যে এমন কোনো অনুভূতি কাজ করে না।’ বলেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।
সোনিয়া লিখেছেন, ধীরে ধীরে রাজীব তাঁর কাছে এক নতুন অনুভূতি হয়ে ধরা দেন। রাজীব আর শুধু হারিয়ে যাওয়া কেউ নন, বরং তাঁর নিজের ভেতরেই স্বামীর উপস্থিতি অনুভব করতে শুরু করেন। তীব্র যন্ত্রণা কিছুটা কমে আসে।
পরিবারের বিশেষ মুহূর্তগুলোয় শোক ফিরে ফিরে আসত। ১৯৯৫ সালে ছেলে রাহুল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সমাবর্তন পান। ওই দিন রাজীবের না থাকাটা তাঁদের সবার চোখ ভিজিয়ে তুলেছিল। সোনিয়ার মনে হয়েছিল, রাজীব বেঁচে থাকলে ছেলের এমন সাফল্যে কতই না গর্বিত হতেন।
ধীরে ধীরে রাজনীতিতেও জড়িয়ে পড়ছিলেন সোনিয়া। কয়েক প্রজন্ম ধরে গান্ধী পরিবারের রাজনৈতিক শক্তির ভিত্তি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। কিন্তু দলটি তখন সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছিল। নির্বাচনী সাফল্যও কমছিল। একের পর এক জ্যেষ্ঠ নেতা দল ছাড়ছিলেন। সোনিয়াকে দলের দায়িত্ব নেওয়ার আহ্বান জোরালো হয়ে ওঠে।
শুরুর দিকে রাজনীতিতে আসার চাপ থেকে নিজেকে দূরে রেখেছিলেন সোনিয়া। কিন্তু শেষ পর্যন্ত তা আর পারেননি। স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, রাজীবের চোখ দিয়েই তিনি রাজনীতিকে দেখেছিলেন। রাজনীতির সাফল্য যেমন দেখেছেন, তেমনি দেখেছেন ‘ক্ষমতার লোভ, স্বার্থপরতা, ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতা’।
সোনিয়ার ভাষায়, ‘আমি সব সময় রাজনীতি অপছন্দ করতাম। রাজনীতি কেড়ে নিয়েছে আমার শাশুড়িকে। এরপর আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, আমার সন্তানদের বাবাকে।’
সোনিয়ার সঙ্গে চোখাচোখি এড়িয়ে যান নরেন্দ্র মোদিভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী, মেয়েজামাই রবার্ট ভদ্র ও ছেলে রাহুল গান্ধী। ২১ মে ২০০৯, নয়াদিল্লিকংগ্রেসের ক্রমশ পতনে সোনিয়ার মনে আশঙ্কা দেখা দেয়, ভারতকে বহুত্ববাদী দেশ হিসেবে টিকিয়ে রাখতে ইন্দিরা ও রাজীব যে শক্তিগুলোর বিরুদ্ধে লড়েছিলেন, সেগুলো আবার শক্তিশালী হয়ে উঠছে। ক্রমে বাড়তে শুরু করেছিল হিন্দু জাতীয়তাবাদী শক্তির প্রভাবও।
সোনিয়ার মতে, এ শক্তি ভারতের ধর্মনিরপেক্ষ আর বহুত্ববাদী রাষ্ট্রের ধারণার জন্য হুমকি হয়ে উঠছিল। যেই আদর্শ রক্ষায় তাঁর শাশুড়ি ও স্বামী কাজ করেছিলেন, সেটিই তখন হুমকির মুখে।
কংগ্রেস নেতাদের যুক্তি ছিল, সোনিয়া এগিয়ে না এলে দলের পুনরুত্থান কার্যত অসম্ভব। তখন সাম্প্রদায়িক রাজনীতি মোকাবিলা করার মতো শক্তিশালী কোনো রাজনৈতিক দলও ভারতে টিকে থাকবে না।
অন্যদিকে সোনিয়ার বিশ্বাস ছিল, মানুষের মধ্যে গান্ধী পরিবারের প্রতি ভালোবাসা ও গ্রহণযোগ্যতা—দুটোই আছে। ধর্ম, জাতপাত, ভাষা বা অঞ্চল—কোনো কিছুই এ গ্রহণযোগ্যতাকে সীমাবদ্ধ করতে পারেনি। তাঁর ভাষায়, এটাই ছিল তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার ক্ষেত্রে ‘সবচেয়ে জোরালো’ যুক্তি।
রাজনীতিতে আসবেন, এমন সিদ্ধান্ত নেওয়ার পরও নিজের যোগ্যতা নিয়ে সংশয়ে ছিলেন সোনিয়া। নিজের কাছেই তাঁর প্রশ্ন ছিল, বাইরের একজন মানুষ হয়ে কীভাবে এমন দুজন প্রভাবশালী ব্যক্তিত্বের জায়গায় বসবেন তিনি?
বাড়িতে রাহুল–প্রিয়াঙ্কারও ভয় ছিল। দাদি ও বাবাকে হারানোর পর এবার মাকেও হারাতে চাননি তাঁরা। নতুন বছরের ছুটিতে যাওয়ার আগেও মায়ের কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলেন দুজনে—‘আমরা বাইরে থাকার সময় কোনো পাগলামি করবে না।’
ইন্দিরার জরুরি অবস্থা জারির সময় সন্তান রাজীব-সঞ্জয়ের কী ভূমিকা ছিল, কী বলছেন সোনিয়াপ্রধানমন্ত্রী হওয়ার প্রবল চাপ
সোনিয়া লিখেছেন, শেষ পর্যন্ত দ্বিধা কাটাতে সহায়তা করে ‘ভগবদ্‌গীতা’। ১৯৯৭ সালের জানুয়ারিতে সংস্কৃতের একজন পণ্ডিতের কাছে গীতা পড়তে শুরু করেন। শ্লোক ধরে ধরে পড়েন পুরো গ্রন্থ।
সোনিয়ার উপলব্ধি হয়, গীতার মূল শিক্ষা হলো নিজের কর্তব্য পালন করা। তবে সেই কাজের ফল কী হবে, তা নিয়ে আসক্ত না হওয়া। নিজের দায়িত্ব পালনই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ উপলব্ধি ধীরে ধীরে তাঁর দ্বিধা দূর করে দেয়।
স্মৃতিকথায় লিখেছেন, ‘আমার সংশয় ও প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিলাম। আমাকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে। যে দায়িত্ব আমাকে ডাকছে, সেখানে যেতে হবে। আর আমি সেটাই করেছি।’
স্মৃতিকথার সবচেয়ে নাটকীয় অংশটি বোধ হয় এর বছর সাতেক পরের। তখন ২০০৪ সাল। ভারতের সাধারণ নির্বাচনে বড় জয় পায় কংগ্রেস। সোনিয়া দলের নেত্রী। নির্বাচনী প্রচারের পুরোভাগে ছিলেন তিনি।
নির্বাচনে জয়ের পর দিল্লির রাষ্ট্রপতি ভবনে যান সোনিয়া। সঙ্গে ছিলেন মনমোহন সিং। উদ্দেশ্য ছিল, কংগ্রেস জোট সরকার গড়তে চায়, এ বার্তা রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে জানানো। সবার ধারণা ছিল, সোনিয়াই ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। তবে এ গুঞ্জন নিয়ে সোনিয়া পুরোপুরি নিশ্চুপ ছিলেন।
বাড়ি ফিরে এসে সোনিয়া তাঁর একজন জ্যেষ্ঠ রাজনৈতিক সহযোগীকে জানান, তিনি প্রধানমন্ত্রী হতে চান না। তাঁর বাড়ির সামনে হাজারো নেতা–কর্মী জড়ো হয়েছেন। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারাও তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। তাঁকে বোঝাতে চাইছেন।
শুরুর দিকে রাজনীতিতে আসার চাপ থেকে নিজেকে দূরে রেখেছিলেন সোনিয়া। কিন্তু শেষ পর্যন্ত তা আর পারেননি। স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, রাজীবের চোখ দিয়েই তিনি রাজনীতিকে দেখেছিলেন। রাজনীতির সাফল্য যেমন দেখেছেন, তেমনি দেখেছেন ‘ক্ষমতার লোভ, স্বার্থপরতা, ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতা’।ওই সময় দলের একজন নেতা সোনিয়াকে বলেছিলেন, ‘আপনি নির্বাচনে লড়েছেন, দলের নেতৃত্ব দিয়েছেন। মানুষ আপনাকে বিশ্বাস করেছে। এখন আপনি কীভাবে জনগণকে হতাশ করবেন? আমাদের নেতা-কর্মীরা বিদ্রোহ করবে। আপনি কি মনে করেন, তাঁরা অন্য কাউকে নেতা হিসেবে মেনে নেবে?’
জোটের নেতারাও সোনিয়াকে রাজি করাতে আসেন। সোনিয়া লিখেছেন, নেতারা তাঁকে ঘিরে ধরেছিলেন। একজন জোর দিয়ে বলেন, ‘আপনার না বলার কোনো সুযোগ নেই।’ চাপে পড়ে সোনিয়া ক্ষীণ কণ্ঠে বলেন, ‘ঠিক আছে।’ নেতারা এটাকে তাঁর সম্মতি হিসেবে ধরে নেন। তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন।
সোনিয়া লিখেছেন, তাঁর দুই সন্তান বিষয়টি মেনে নিতে পারেননি। ছেলে রাহুল ক্ষুব্ধ হয়ে জানতে চান, ‘তুমি হ্যাঁ বলে দিয়েছ?’ মেয়ে প্রিয়াঙ্কাও তাঁকে বলেন, অন্যের চাপে পড়ে যেন কোনো সিদ্ধান্ত না নেন।
সোনিয়া লিখেছেন, সেই রাতে নিজের সঙ্গে, বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় ধরে তর্ক করেন তিনি। এটা শুধু তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় ছিল না। আশঙ্কা ছিল, প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিদেশে জন্ম নেওয়ার বিষয়টি নিয়ে রাজনীতি চালিয়ে যাবে।
সোনিয়া গান্ধীর পাশে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২ সেপ্টেম্বর ২০১০, নয়াদিল্লিশেষ পর্যন্ত প্রধানমন্ত্রী না হওয়া
কংগ্রেস নেত্রী এটাও মনে করেছিলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে জন্মস্থান নিয়ে বিতর্ক আরও প্রকট হয়ে উঠবে। এতে দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। দলও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
শেষ পর্যন্ত মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন সোনিয়া। পেশায় অর্থনীতিবিদ মনমোহন তখন কংগ্রেসের অন্যতম নেতা। সোনিয়ার ভাষায়, মনমোহন ছিলেন ‘নিষ্কলঙ্ক চরিত্রের’ মানুষ। রাষ্ট্র পরিচালনা সম্পর্কে তাঁর ‘গভীর ও পূর্ণাঙ্গ’ জ্ঞান ছিল। তাই তাঁর মনে হয়েছিল, ধীরস্থির মনমোহন সামলে নিতে পারবেন।
সোনিয়া লিখেছেন, তিনি যখন রাজনীতিতে আসেন, তখন ভারতের সংসদীয় রাজনীতিতে একধরনের ‘শালীনতা আর সৌজন্যবোধ’ ছিল। সোনিয়ার মতে, ক্ষমতাসীনদের মধ্যে এখন ভিন্নমতাবলম্বীদের ছোট করা ও হয়রানি করার প্রবণতা প্রকট হয়ে উঠেছে।
বিরোধী মতের মানুষদের ভয় দেখানোর প্রবণতাও রাজনীতিতে বাড়ছে বলে মনে করেন সোনিয়া। তাঁর ভাষায়, এটি বিশ্বজুড়ে কর্তৃত্ববাদী শাসনের সঙ্গে ছড়িয়ে পড়া ‘নির্দয় মানসিকতার’ অংশ।
সোনিয়ার বিশ্বাস ছিল, মানুষের মধ্যে গান্ধী পরিবারের প্রতি ভালোবাসা ও গ্রহণযোগ্যতা—দুটোই আছে। ধর্ম, জাতপাত, ভাষা বা অঞ্চল—কোনো কিছুই এ গ্রহণযোগ্যতাকে সীমাবদ্ধ করতে পারেনি। তাঁর ভাষায়, এটাই ছিল তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার ক্ষেত্রে ‘সবচেয়ে জোরালো’ যুক্তি।২০১০ সালে প্রধানমন্ত্রী হওয়ার বাসনার কথা ইঙ্গিতে বলেছিলেন প্রণব মুখোপাধ্যায়: আত্মকথায় সোনিয়াপ্রসঙ্গ যখন নরেন্দ্র মোদি
বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও স্মৃতিকথায় বেশ অকপট সোনিয়া। লিখেছেন, মোদির সঙ্গে তাঁর ‘কার্যত কোনো যোগাযোগই হয়নি’।
বিভিন্ন অনুষ্ঠানে আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় ছাড়া মোদির সঙ্গে তাঁর তেমন কথা হয়নি বলেও লিখেছেন সোনিয়া। তাঁর দাবি, মোদি সাধারণত তাঁর দিকে তাকান না। চোখে চোখ রেখে কথাও বলেন না। চোখাচোখি এড়িয়ে চলেন।
সোনিয়া লিখেছেন, মোদির ভারত ভাবনা গড়ে উঠেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) আদর্শে। এ আদর্শে এমন এক মৌলবাদী চিন্তার প্রতিফলন রয়েছে, যেখানে নিজের ধর্ম–সংস্কৃতিকে সবকিছুর ওপর স্থান দেওয়া হয়।
সোনিয়ার ভাষায়, মোদির ভারত হলো ‘শ্রেণিবিন্যাস, শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের ভারত’। অন্যদিকে তাঁর নিজের ভাবনা হলো ‘আধিপত্যবাদের বিরুদ্ধে একক ভারত’। তাঁর ভাবনার ভারত অন্তর্ভুক্তি, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়বিচারে বিশ্বাস করে।
সোফায় রাখা নিজের নতুন বই; ভিডিওতে আত্মজীবনীমূলক গ্রন্থ ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে কথা বলছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীবিশ্বনেতাদের প্রসঙ্গে
স্মৃতিকথায় বিশ্বের কয়েকজন নেতার সঙ্গে নিজের সাক্ষাতের কথাও বিশদ তুলে ধরেছেন সোনিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তাঁর কাছে ‘আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী’ বলে মনে হয়েছে।
সেন্ট পিটার্সবার্গে একবার পুতিন সোনিয়াকে নৌভ্রমণে নিয়ে গিয়েছিলেন। পথে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা দেখিয়ে সেগুলো সম্পর্কে বলেছিলেন।
ভূরাজনীতি সম্পর্কে পুতিনের জ্ঞান এবং রাশিয়াকে শক্তিশালী অবস্থানে ফিরিয়ে নেওয়ার সংকল্প তাঁকে মুগ্ধ করেছিল বলেও লিখেছেন সোনিয়া। তবে এটা ইউক্রেন যুদ্ধ শুরুর অনেক আগের কথা, তখন পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন।
আরেকটি মজার ঘটনার কথা লিখেছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে নিয়ে। ২০০৮ সালে ভারত সফরে এসেছিলেন সারকোজি। তখন তিনি সঙ্গী কার্লা ব্রুনিকে সঙ্গে আনেননি। কারণ, তখনো তাঁদের বিয়ে হয়নি।
সোনিয়ার স্মৃতিকথায় উঠে এসেছে, ভারত সফরের এসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সুন্দরী নারীদের দিকে আড়চোখে তাকিয়েছেন।
কংগ্রেস শাসনের বিতর্কিত বিষয়গুলো নিয়ে সোনিয়া স্মৃতিকথায় খোলামেলা কিছু লিখেননি। বিরোধীদের শাসনামলে রাজনৈতিক দুর্নীতি, ভণ্ডামি ও জনজীবনের নৈতিক মানের অবনতি নিয়ে তিনি অনেক কথা লিখেছেন। কিন্তু ক্ষমতায় থাকার সময় কংগ্রেসের বিরুদ্ধে ওঠা স্বজনতোষণ, দলীয় লোকজনকে বিশেষ সুবিধা দেওয়া এবং দুর্নীতির অভিযোগ অনেকটাই এড়িয়ে গেছেন।রাজীব গান্ধীর সঙ্গে কীভাবে পরিচয় এবং সম্পর্কে জড়ালেন, জানালেন সোনিয়া নিজেনেই আত্মসমালোচনা, আছে বিষণ্নতা
কংগ্রেস শাসনের বিতর্কিত বিষয়গুলো নিয়ে সোনিয়া স্মৃতিকথায় খোলামেলা কিছু লেখেননি। বিরোধীদের শাসনামলে রাজনৈতিক দুর্নীতি, ভণ্ডামি ও জনজীবনের নৈতিক মানের অবনতি নিয়ে তিনি অনেক কথা লিখেছেন। কিন্তু ক্ষমতায় থাকার সময় কংগ্রেসের বিরুদ্ধে ওঠা স্বজনতোষণ, দলীয় লোকজনকে বিশেষ সুবিধা দেওয়া এবং দুর্নীতির অভিযোগ অনেকটাই এড়িয়ে গেছেন।
জনগণের আস্থা কমে আসার পেছনে কংগ্রেসের নিজেদেরও যে দায় ছিল, সেটা নিয়েও ৫০২ পাতার বইটিতে তেমন কোনো আত্মসমালোচনা নেই।
সোনিয়ার স্মৃতিকথায় শুধু রাজনীতির বন্ধুর পথে আসতে না চাওয়া এক নারীর গল্প উঠে আসেনি, বরং উঠে এসেছে স্বামী ও শাশুড়ির রাজনৈতিক উত্তরাধিকার বহনের চড়া মূল্যও। যে জীবন শেষ পর্যন্ত সোনিয়াকে অনেক কিছু দিয়েছে ঠিকই, আবার অনেক কিছু কেড়েও নিয়েছে।
স্মৃতিকথার শেষ পাতাগুলোয় তাই স্পষ্ট বিষণ্নতার সুর। সোনিয়ার বয়স এখন ৭৯ বছর। তিনি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য। ছেলে রাহুলের বয়স ৫৫ বছর। তিনি চারবারের নির্বাচিত সংসদ সদস্য, বিরোধী দলের নেতা। মেয়ে প্রিয়াঙ্কার বয়স ৫৩ বছর। তিনিও এখন সংসদ সদস্য।
সোনিয়া লিখেছেন, জীবনের নানা চড়াই–উৎরাই, দুঃখ-কষ্ট, জয়-পরাজয় এবং রাজনীতির নানা কৌশলের মধ্যেও ‘মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজের’ প্রতি বিশ্বস্ত থাকাই ছিল তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
শেষাংশে কোনো বিজয়গাথা লেখেননি সোনিয়া। ইতিহাস একদিন তাঁর পক্ষে রায় দেবে—এমন বার্তাও দেননি। বরং খানিকটা আক্ষেপের সুরেই লিখেছেন, ‘এ মুহূর্তে মনে হচ্ছে, সর্বোচ্চ চেষ্টার পরও সেই শক্তিগুলোকে প্রতিহত করতে পারিনি, যাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম।’
জন্মের এক দিন পরই প্রথম সন্তানের মৃত্যু, সেই শোক কতটা ভুগিয়েছিল সোনিয়াকে

Source - www.prothomalo.com ↗