ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তায় শঙ্কায় দুই বিদেশি শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। তবে বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়া দুই শিক্ষার্থীর নাম, জাতীয়তা ও বিভাগ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
বুধবার (১১ নভেম্বর) সকালে তারা ক্যাম্পাস ত্যাগ করেন। এমন তথ্য বুধবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট অটোমেশন সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন খোদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
তিনি বলেন, ‘সকালে তারা (শিক্ষার্থীরা) আমাকে জানান, নিরাপত্তা শঙ্কায় তারা চলে যাবেন। এই বিশ্ববিদ্যালয় আমরা চাই না।’
উপাচার্য আরও বলেন, আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, যেখানে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়বে।
নিরাপত্তা শঙ্কায় ঢাবি ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

সেজন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে চাই। আগামী ভর্তি সেশন থেকে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি ও তাদের স্বাচ্ছন্দ্যে অবস্থান নিশ্চিত করতে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে
Source - www.bd24live.com ↗