জামালপুরের দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধায় ওই নারীকে পুশইন করতে ব্যর্থ হয় বিএসএফ।
গত মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলারসীমান্ত বর্তী পাথরের চর এঘটনা ঘটে। বর্তামানে ওই নারী দুদিনযাবত শুন্য রেখায় অবস্থান করছেন।
বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর ১০৭৬ সীমান্ত পিলারের কাছ দিয়ে মঙ্গলবার সকালে ২৮ বছর বয়সি এক নারীকে পুশইনের চেষ্টা করে ভারতের লুকায়ের চর বিএসএফ সদস্যরা। ওই নারী বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়দের চোখে পড়ে। পরে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধার মুখে ওই নারী নো ম্যান্স ল্যান্ডে (শুন্য রেখায়) অবস্থান নেন।
বিজিবি ও বিএসএফ দুই দেশে অবস্থান নেওয়ার পর ২দিন থেকে সীমান্তেই অবস্থান করছে ওই নারী।
বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, দুই দিন ধরে সীমান্তে আটকা নারী

জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, মঙ্গল বার সকালে ওই নারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করে। বর্তমানে বিজিবি পুশইন ঠেকাতে কঠোর অবস্থায় রয়েছে।
Source - www.bd24live.com ↗