পঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়িতে পুলিশ আসতে দেখে এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ তুলে ফেসবুক লাইভ করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য। আজ বুধবার ভোরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের হাকিমপুর সন্ন্যাসীর ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে ইউপি সদস্যের অভিযোগ সঠিক নয় ও বিভ্রান্তিকর দাবি করে আজ বিকেলে একটি বিজ্ঞপ্তি দিয়েছে পঞ্চগড় জেলা পুলিশ। এতে বলা হয়েছে, মাসুদ রানা নামের ওই ইউপি সদস্যের বাড়িতে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল।
মাসুদ রানা দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি আজ ভোরে তাঁর ফেসবুক আইডি (এমডি মাসুদ রানা) থেকে লাইভ করেন। পুলিশ সদস্যদের দিকে ক্যামেরা ধরে তিনি বলেন, ‘আসলামুআলাইকুম-আাদাব, আমি আট নম্বর দণ্ডপাল ইউনিয়নের মাসুদ মেম্বার, এখন রাতের পাঁচটা সামথিং মাইনাস, এই যে, হারুন এসআই, এ কিছুদিন আগে আমার বাসায় এসে ৫০ হাজার টাকা নিয়ে গেছে, এই যে গ্রাম পুলিশ, ইনারা আমার বাসায় রাতের পাঁচটার সময়ে এসে, আন্দাজি বলছে আমাকে থানায় যেতে হবে...’
বাড়িতে পুলিশ আসতে দেখে ফেসবুক লাইভ, লোকজন জড়ো হওয়ার পর পালিয়ে গেলেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা নেই দাবি করে ফেসবুক লাইভে মাসুদ রানা বলেন, ‘আমি কে? আমি আওয়ামী লীগের কিছু নই, আমার কোনো সদস্যপদ নেই, আমি কোনো কিছু নই। যে দল সরকারে আসে, আমি তার মেম্বার হিসেবে কাজ করি।’
‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ এবং প্রকৃত ঘটনা প্রসঙ্গে’ শিরোনামে ঘটনার ব্যাখ্যা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পঞ্চগড় জেলা পুলিশ। ‘পুলিশ মিডিয়া, পঞ্চগড়’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ‘জেলা পুলিশ, পঞ্চগড়’ নামে ফেসবুক পেজে পুলিশ এই ব্যাখ্যা দিয়েছে। এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দেবীগঞ্জ থানার দণ্ডপাল ইউনিয়নের হাকিমপুর সন্ন্যাসীর ডাঙ্গা গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মাসুদ রানার (৪৬) বাড়িতে কয়েকজন ব্যক্তি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করছেন। এর ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে এসআই হারুন অর রশিদের নেতৃত্বে আট সদস্যের একটি দল বুধবার ভোর চারটায় সেখানে অভিযান চালায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁদের (পুলিশ) উপস্থিতি টের পেয়ে বাড়িতে অবস্থান করা কয়েকজন নারী-পুরুষ পালিয়ে যান। এ সময় মাসুদ রানা ও তাঁর পরিবারের সদস্যরা চিৎকার-চেঁচামেচি করে লোকজন জড়ো করেন। তাঁরা পুলিশের পথরোধ ও ধস্তাধস্তি করে সরকারি কাজে বাধা দেন এবং মাসুদ রানাকে পালিয়ে যেতে সহায়তা করেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তাঁদের (পুলিশ) উপস্থিতি টের পেয়ে বাড়িতে অবস্থান করা কয়েকজন নারী-পুরুষ পালিয়ে যান। এ সময় মাসুদ রানা ও তাঁর পরিবারের সদস্যরা চিৎকার-চেঁচামেচি করে লোকজন জড়ো করেন। একপর্যায়ে তাঁরা মব সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতির অবতারণা করেন। এ সময় তাঁরা পুলিশের পথরোধ ও ধস্তাধস্তি করে সরকারি কাজে বাধা দেন এবং মাসুদ রানাকে পালিয়ে যেতে সহায়তা করেন। খবর পেয়ে দেবীগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বল প্রয়োগ থেকে বিরত থাকে।
এ বিষয়ে জানতে ইউপি সদস্য মাসুদ রানার মুঠোফোনে একাধিকবার কল দিলেও মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে দণ্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী মুঠোফোনে বলেন, তিনিও ওই লাইভ ভিডিওটি ফেসবুকে দেখেছেন। ইউপি সদস্য মাসুদ রানার কোনো দলীয় পরিচয় নেই বলে তিনি দাবি করেন।
পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মাসুদ রানা নামের ওই ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক, প্রতারণাসহ পাঁচটি মামলা আছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন যুবলীগের নেতা, সেটার ডকুমেন্ট আমাদের কাছে আছে। এ ঘটনায় সরকারি কাজে বাধাদান ও আসামি পালাতে সহায়তা করার অভিযোগে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

Source - www.prothomalo.com ↗